ফেসবুক লাইভে আসছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র আনিসুল হক। ১৪ মে (রবিবার) ‘আমরা ঢাকা’ ফেসবুক পেইজে ঘণ্টাবাপী নগরবাসীর প্রত্যাশা, প্রাপ্তি এবং সম্ভাবনার কথা বলতে এ লাইভ অনুষ্ঠানে থাকবেন তিনি। ওইদিন সন্ধ্যা সাড়ে ৭টায় এ লাইভ অনুষ্ঠান শুরু হবে।

আনিসুল হক ২০১৫ সালের ২৮ এপ্রিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রথম মেয়র নির্বাচিত হন।

নগরবাসীর প্রত্যাশা, প্রাপ্তি, পরিকল্পনা এবং সম্ভাবনা নিয়ে বিভিন্ন অনুষ্ঠানে তিনি প্রায়ই কথা বলেন। শোনেন নাগরিকদের সমস্যার কথা এবং সমাধানের আশ্বাস দেন। এবার নগরবাসীর প্রত্যাশা, প্রাপ্তি এবং সম্ভাবনার কথা বলতে আনিসুল হক হাজির হবেন ফেসবুক লাইভে।

View Source PDF