Published in: বাংলাদেশ প্রতিদিন ১১ নভেম্বর, ২০১৫
রাজধানীর কারওয়ান বাজার এলাকার ফুটপাত ও মার্কেটের ভিতরের অবৈধভাবে স্থাপনা সরাতে ১০ দিনের সময় বেঁধে দিয়েছেন ঢাকা উত্তর সিটির মেয়র আনিসুল হক। গতকাল দুপুরে আকষ্মিক পরিদর্শনে গিয়ে তিনি এ নির্দেশ দেন। এসময় ওই এলাকার বাজার অন্য স্থানে সরিয়ে নিতে বাজার কমিটি, সাধারণ ব্যবসায়ী ও স্থানীয় রাজনৈতিক নেতৃাদের সঙ্গেও তিনি মতবিনিময় করেন। শেষে স্থানীয় ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর শামীম হাসানসহ কারওয়ান বাজার মার্কেট সমিতির নেতারা মেয়রকে আগামী সাত দিনের মধ্যে অবৈধ দখলকারীদের বিতাড়িত করে সড়ককে যান চলাচল উপযোগী করার প্রতিশ্রুতি দেন।

