ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রয়াত মেয়র আনিসুল হক স্মরণে রাজধানীর তেজগাঁও-সাতরাস্তা পর্যন্ত সড়কে তার নামফলক উন্মোচন করা হয়েছে। এই সড়কটি মেয়র আনিসুল হক সড়ক হিসেবে নামকরণ করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনিসুল হকের সহধর্মিণী রুবানা হক, ছেলে নাভিদুল হক, ডিএনসিসির ভারপ্রাপ্ত মেয়র মো. জামাল মোস্তফা, সাবেক সেনাপ্রধান আবু বেলাল মোহাম্মদ শফিউল হক, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মেজবাহুল হক, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, ট্রাক কাভার্ড মালিক শ্রমিক পরিবহন সমিতির নেতারা।
View Source PDF