কারওয়ান বাজারে এনবিএল টুইন টাওয়ারের পাইলিং ধসে দেবে যাওয়া সুন্দরবন হোটেলের পাশের রাস্তা ও হোটেলটির ধসে পড়া অংশ পরিদর্শন করেছেন ঢাকা উত্তর সিটি মেয়র আনিসুল হক। আজ বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে তিনি ঘটনাস্থলে আসেন। এসময় তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। রাজউক সহ বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে কিভাবে এর সমাধান করা যায় তার ব্যবস্থা নিবেন বলে জানান তিনি।
ঘটনাস্থলটিকে ভয়াবহ উল্লেখ করে এখান থেকে সবাইকে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য আহ্বান জানান।
এদিকে কারওয়ান বাজারে এনবিএল টুইন টাওয়ারের পাইলিং ধসের ঘটনাস্থলের পাইপ দিয়ে এখনো গ্যাস বের হচ্ছে। ঘটনার ৩ ঘণ্টা অতিবাহিত হলেও গ্যাস সংযোগটি এখনো বন্ধ করা হয়নি। এঘটনা মেয়র আনিসুল হকের চোখে পড়ার পরই তিতাসের এমডির উপর ক্ষোভ প্রকাশ করলেন তিনি। অতি দ্রুত এসে পাইপ লাইন বন্ধ করার জন্যও তিনি তিতাসের এমডিকে নির্দেশ দেন।

