পানি সংকট সরেজমিন দেখতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক এবং ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান পশ্চিম নাখালপাড়া এলাকা পরিদর্শন করেন। এরপর জলাবদ্ধতা রোধে ডিএনসিসি ও ওয়াসার উচ্চপর্যায়ের প্রতিনিধি মিরপুরে যান।

গতকাল বুধবার পশ্চিম নাখালপাড়া পরিদর্শনের সময় এলাকাবাসী মেয়রের কাছে পানি সংকটের কথা তুলে ধরে। সেখান থেকে মেয়র মিরপুর এলাকার প্যারিস রোড, ঝুটপট্টি, বাইশটেকি, আলি হোসেন রোড, সেকশন-১০ ব্লক-ডি এলাকার জলাবদ্ধতা পরিস্থিতি ঘুরে দেখেন।

তিনি এসব এলাকার জলাবদ্ধতার কারণ চিহ্নিত করেন এবং তা সমাধানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

View Source PDF