Published in: কালের কণ্ঠ ১৫ নভেম্বর, ২০১৫
সিটি করপোরেশন নির্বাচনে আনিসুল হকের নির্বাচনী ইশতিহারের অন্যতম বিষয় ছিল সবুজ ঢাকা। সবুজ ঢাকার অংশ হিসেবে ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছেন। রাজধানীর ফুটওভার ব্রিজগুলোতে গাছ লাগানো শুরু হয়েছে।এই বিষয়ে আনিসুল হক তাঁর ফেসবুকে লিখেছেন, ‘গ্রিন ঢাকা কার্যক্রমের অংশ হিসেবে আমরা প্রতিটি ফুট ওভার ব্রিজে গাছ লাগাবো এবং গাছগুলোর সুন্দর ভাবে রক্ষণাবেক্ষণ করব।
আজ প্রথম গাছ লাগানো একটি ফুটওভার ব্রিজ দেখলাম। আপনাদের কেমন লাগছে?’

