ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হকের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। মেয়রকে এখনো নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নাতি হওয়া উপলক্ষে গত ২৯ জুলাই ব্যক্তিগত সফরে সপরিবারে লন্ডন যান মেয়র আনিসুল হক। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি।
পরে তাকে লন্ডনের একটি হাসপাতালে ভর্তি করা হলে মস্তিষ্কের রক্তনালীর প্রদাহে তিনি আক্রান্ত হয়েছেন বলে জানান চিকিৎসকরা।
মেয়রের ছেলে নাভিদুল হক জানান, তার বাবার শারীরিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি। তিনি এখনো আইসিইউতে আছেন। তবে চিকিৎসকরা আশা করছেন, কয়েকদিনের মধ্যে তার শারীরিক অবস্থার উন্নতি হতে পারে। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল রয়েছে।

