এফবিসিসিআই-এর সাবেক সভাপতি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হকের রোগমুক্তি কামনায় আজ বিকেলে এফবিসিসিআই মিলনায়তনে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম (মহিউদ্দিন) অনুষ্ঠানে আনিসুল হকের শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানান। অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে এফবিসিসিআই সহ-সভাপতি মো. মুনতাকিম আশরাফ ও পরিচালকরা উপস্থিত ছিলেন।

মাহফিলে এফবিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি মাহবুবুর রহমান, মীর নাসির হোসেন ও এ কে আজাদসহ প্রাক্তন সহ-সভাপতিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম (মহিউদ্দিন) ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন বক্তব্য রাখেন।

আনিসুল হক গত ৯ আগস্ট ব্রেনস্ট্রোকে আক্রান্ত হয়ে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি ২০০৮-২০১০ মেয়াদকালে এফবিসিসিআইয়ের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

View Source PDF