বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

গতকাল বৃহস্পতিবার রাতে এক শোকবার্তায় খালেদা জিয়া বলেন, ‘একজন সজ্জন মানুষ হিসাবে মেয়র আনিসুল হকের অকাল মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। আনিসুল হক তার জীবোদ্দশায় নানামুখী কর্মকাণ্ডে নিজেকে যুক্ত রেখে সংশ্লিষ্ট সকলের কাছে নিজেকে ঘনিষ্ট করে তুলেছিলেন। সফল উদ্যোক্তা মরহুম আনিসুল হকের সুনাম ছিলো সর্বজনবিদিত’।

শোক বার্তায় আনিসুল হকের বিদেহি আত্মার মাগফেরাত কামনা ও শোকার্ত পরিবার-পরিজনকে সমবেদনাও জানিয়েছেন খালেদা জিয়া।

পৃথক এক শোক বার্তায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মরহুম আনিসুল হকের বিদেহি আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১০টা ২৩ মিনিটে যুক্তরাজ্যের লন্ডনের ওয়েলিংটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মেয়র আনিসুল হক ইন্তেকাল করেন।

View Source PDF