দিনভর অবরুদ্ধ আর হামলার মুখেও অটল থেকে সাতরাস্তা সড়কের অবৈধ ট্রাকসট্যান্ড উচ্ছেদ করেন মেয়র আনিসুল হক।
কাষ্টসাধ্য এ কাজটি করে তিনি বেশ সুমান কুড়িয়েছিলেন। অবশেষে প্রয়াত এ মেয়রের নামে রাজধানীর তেজগাঁও সাতরাস্তা থেকে কাওরানবাজার সড়কের নতুন নামকরণ করা হয়েছে ‘মেয়র আনিসুল হক সড়ক। ‘
আজ বিষটি নিশ্চিত করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসির) সংশ্লিষ্ট বিভাগ।
জানা যায়, গত ১১ ডিসেম্বর অনুষ্ঠিত ডিএনসিসির ২১তম বোর্ড সভায় তেজগাঁও সাতরাস্তা থেকে কাওরানবাজার সড়কের নাম ‘মেয়র আনিসুল হক সড়ক’ করা সিদ্ধান্ত করা হয়। এছাড়া বারিধারা পার্ক রোডের নাম ‘নরোদম সিহানুক সড়ক’ এবং গুলশান-২ রাজউক সেন্ট্রাল পার্কের নাম ‘শহীদ তাজউদ্দিন আহমেদ স্মৃতি পার্ক’ নামকরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিকে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) চারটি প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে চার জন ব্যক্তির নামে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্প্রতি স্থানীয়ভাবে পরিচিত সড়ক, স্থাপনা ও প্রতিষ্ঠানের নাম মুক্তিযোদ্ধাসহ দেশবরেণ্য ব্যক্তিদের নামে নামকরণে দাবি উঠলে করপোরেশনের দ্বাদশ বোর্ড সভায় তা অনুমোদন দেওয়া হয়।
এছাড়াও মেয়র সাঈদ খোকনের বাবা ও অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত মেয়র মোহাম্মদ হানিফের আজিমপুর কবরস্থানে দাফনকৃত কবরটি স্থায়ীভাবে সংরক্ষণের সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়েছে সভায়।

