সদ্য প্রয়াত ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হকের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে আজ রবিবার অর্ধদিবস ছুটি ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। সংস্থার জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায় বিষয়টি বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন।

উত্তর কুমার বলেন, ‘প্রয়াত মেয়র আনিসুল হকের প্রতি সম্মান জানাতে দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান কার্যালয় (নগর ভবন) ও পাঁচটি আঞ্চলিক কার্যালয়ে আজ রবিবার অর্ধদিবস ছুটি পালন করা হয়েছে।’

অন্যদিকে, প্রয়াত মেয়র আনিসুল হকের প্রতি শ্রদ্ধা জানাতে গত শুক্রবার ১ ডিসেম্বর থেকে আজ রবিবার ৩ ডিসেম্বর পর্যন্ত তিন দিনের শোক পালন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এ জন্য শুক্র ও শনিবার সরকারি ছুটির দিন ছাড়াও আজ রবিবারও ডিএনসিসির সব কার্যালয় বন্ধ রাখা হয়।

View Source PDF