আগামী এপ্রিল মাসের মধ্যে ঢাকা শহরের সব প্রধান প্রধান সড়কের ফুটপাতকে হকারমুক্ত করার ঘোষণা ঢাকা দিয়েছেন ঢাকা উত্তরের সিটি মেয়র আসিনুল হক।

বুধবার মোহাম্মদপুরে বাংলাদেশ ইউনিভার্সিটির আরবান ল্যাব এর গবেষণা ফল প্রকাশ অনুষ্ঠানে তিনি একথা বলেন।

মেয়র বলেন, এপ্রিলের পর মানুষ নির্বিঘ্নে ফুটপাতে হাটতে পারবে। ঢাকা ওয়াসাকে দুই সিটি কর্পোরেশনের অধীনে দিয়ে দিলে দুই বছরের মধ্যে রাজধানীকে জলাবদ্ধতা মুক্ত করা হবে বলেও জানান তিনি।

আরবান ল্যাবের গবেষণায় উঠে এসেছে তেজগাঁও ট্রাকস্ট্যান্ড, গাবতলির টার্মিনাল এলাকাসহ রাজধানীর ৯ টি স্থানকে যানজট মুক্ত করা হলে বছরে এক হাজার কোটি সাশ্রয় হবে।