রাস্তা দখল করে বসানো ইতালিয়ান দূতাবাসের অবৈধ ব্লক ভাঙা শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) কর্তৃপক্ষ। এরপর শুরু হবে পাকিস্তান হাইকমিশনের অবৈধ অংশের উচ্ছেদ।

মঙ্গলবার (১১এ‌প্রিল) বেলা সোয়া ১১টার পর গুলশান-২ নং সার্কেলের ৭৯ নং রোডের ইতালিয়ান দূতাবাসের সামনের অবৈধ ব্লক ভাঙার মধ্য দিয়ে শুরু হয় উচ্ছেদ অভিযান।

অভিযানের নেতৃত্ব দিচ্ছেন ডিএনসিসি মেয়র আনিসুল হক।

উপস্থিত রয়েছেন ডিএনসিসি ‘র প্রধান প্রকৌশলী ব্রিগে‌ডিয়ার জেনারেল ‌মো. সাঈদ আনোয়ারুল ইসলাম, ডিএনসিসি’র নির্বাহী মো. সাজিদ আনোয়ারসহ অন্য কর্মকর্তারা।

এর আগে মেয়র আনিসুল হক এসব কূটনৈতিক অফিসে বার্তা পাঠিয়েছিলেন। নিজ উদ্যোগে স‌রিয়ে না নেওয়া এসব অবৈধ ব্লক ও পু‌লিশ বক্স উচ্ছেদ করবে ডিএন‌সি‌সি।

একই অভিযোগে আরও চার দূতাবাসে যাচ্ছে মেয়রের চিঠি। রাশিয়া, অস্ট্রে‌লিয়া, জার্মান ও সৌ‌দি দূতাবাসে এ সংক্রান্ত চিঠি দেবেন মেয়র আনিসুল হক।

নিজ উদ্যোগে দূতাবাসগুলো যেন এসব অবৈধ অংশ স‌রিয়ে নেয় সেজন্যই চি‌ঠি দেওয়া হবে। এরপরও না সরানো হলে বুলডোজার দিয়ে গু‌ড়িয়ে দেওয়া হবে।