Published in: বাংলানিউজটোয়েন্টিফোর.কম, এপ্রিল ১১, ২০১৭
ফুলের টব ও পুলিশ বক্স বানিয়ে দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করেছিল পাকিস্তান হাইকমিশন। একইভাবে দখল করেছিল ইটালিয়ান দূতাবাস।
গুলশান-২ সার্কেলের ৭৪ নম্বর রোডের ইটালিয়ান দূতাবাসের সামনের রাস্তার উপর বসানো আছে ৪ ফুট করে দীর্ঘ ২০টি ফুলের টব। এছাড়া রয়েছে পুলিশ বক্স।
একইভাবে পাকিস্তান হাইকমিশন অফিসের সামনের সড়ক দখল করে নির্মাণ করা আছে টব। এসব ভেঙে রাস্তা প্রশস্থ করাসহ পথচারীদের চলাচলের জন্য উন্মুক্ত করা হবে।

