Published in: একুশে টেলিভিশন, ১ ডিসেম্বর ২০১৭
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র আনিসুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে পাঠানো এক শোকবার্তায় শেখ হাসিনা বলেন, জনকল্যাণ ও সেবামূলক কাজের মাধ্যমে তিনি সাধারণ মানুষের মনে জায়গা করে নিয়েছিলেন। তিনি বলেন, জনবান্ধব এই মেয়রের মৃত্যুতে দেশ ও জাতি একজন নিবেদিত প্রাণ জনপ্রতিনিধিকে হারাল।
প্রধানমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

