সোমবার ভোর রাতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত উত্তরা ৪ নম্বর সেক্টরের সি-শেল চাইনিজ রেস্তোরাঁ পরিদর্শন করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক।
সোমবার দুপুর দেড়টায় মেয়র ঘটনাস্থল পরিদর্শনে যান। এ সময় তিনি ফায়ার ব্রিগেড ও র্যাবের কর্মকর্তা এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেন।
মেয়র অগ্নিকাণ্ডে হতাহত ব্যক্তিদের পরিবারসহ ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। তিনি এ ধরনের অগ্নিকাণ্ড থেকে রেহাই পেতে সচেতনতার ওপর গুরুত্ব আরোপ করেন।
এ সময় ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মেসবাহুল ইসলাম, অঞ্চল-১ এর নির্বাহী কর্মকর্তা হেমায়েত হোসেন, স্থানীয় ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আফছার উদ্দিন খান, নারী ওয়ার্ড কাউন্সিলর শাহনাজ পারভিনসহ ডিএনসিসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

