একজন আনিসুল হকের নাম মিশে আছে ঢাকার অস্থি মজ্জায়। তার নাম ছুঁয়ে আছে এই নগরের প্রতিটি মানুষের হৃদয়ে। কারও অনুভবেই আনিসুল হকের শুন্যতা পূরণ হবার নয়। চতুর্থ মৃত্যুবার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধা জানালেন, বন্ধু-সহকর্মী ও সাধারণ মানুষ।
এখানেই চীরনিদ্রায় আনিসুল হক। ফুল আর পাখিদের নিবির পাহারায় ঘুমিয়ে আছেন নগর পিতা। যে নগর ছিল ধ্যানে, মননে, প্রজ্ঞায়, তার হাহাকার কি শুনতে পান প্রিয় মেয়র?
দেখতে দেখতে পার হয়েছে চার বছর। চতুর্থ মৃত্যু বার্ষিকীর প্রথম প্রহরে প্রিয় মানুষটির সমাধিতে ফুলেল শ্রদ্ধা। একে একে শ্রদ্ধা জানান পরিবার, সহকর্মী ও বিভিন্ন প্রতিষ্ঠান।
আনিসুল হকের নেতৃত্ব আর সততা যাদের সম্মোহিত রেখেছে সবসময়, দীর্ঘ দিনের সেই সহযোদ্ধাদের কণ্ঠে অভাবের সুর।
মেয়র হিসেবে সময় পেয়েছিলেন বছর দুয়েক। অথচ তার কাজের পরিসরে, সে সময় কিছুই নয় যেন। তাকে কতটা মিস করেন সে সময়ের সহকর্মীরা?
আনিসুল হক ছিলেন জনতার মেয়র। অল্প সময়ে তার কাজের গুনে জায়গা করেছিলেন নগরবাসীর অন্তরে। তাই নগরবাসী আজও মনে করেন তাকে।
চলে যাওয়া মানে প্রস্থান নয়, নয় বন্ধন ছিন্ন করা। আনিসুল হক চলে গেলেও, এই নগরী আর মানুষের মনের সাথে তার যে বন্ধন, সেটি কখনোই ছিন্ন হবার নয়।

