বৃহস্পতিবার মধ্যরাতে বনানীর ২৩ নম্বর রোডের ৯ নম্বর বাড়িতে আগুন লাগে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের কর্মীদের সাথে নেমে পড়লেন স্বয়ং ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক। ও বাড়ির ছাদে ২৫ জন বাসিন্দা আটকা পড়েছে। ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।
রাত পৌনে ২টার দিকে আগুন লাগার পরপরই ঘটনাস্থলে আসেন মেয়র আনিসুল হক। এসেই তিনি আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে আগুন নেভানোর কাজে নেমে পড়েন।
যে বাড়িটিতে আগুন লাগে তার ছাদে ২৫ জন মানুষ আটকা পড়ে। এ সময় আটকা পড়া বাসিন্দাদের উদ্ধারের জন্য পাশের দুটি বিল্ডিং এর ছাদে ওঠার পর পিছনের ভবনের ছাদেও উঠেন মেয়র আনিসুল। সেখান থেকে আটকা পড়াদের ক্রমাগত হ্যান্ড মাইকে সাহস দিতে থাকেন। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন নিয়ন্ত্রণ আনতে নিজেই পানি ছেটানোর কাজও করেন তিনি। একজন ফায়ার সার্ভিস কর্মীর মতো দায়িত্ব পালন করেন। আগুন মোটামুটি নিয়ন্ত্রণে আসলে ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে নিজেও ভবনের ভেতরে ঢুকে পড়েন আর আটকে পড়াদের উদ্ধারে সহযোগিতা করেন।

