Published in: The Bangladesh Pratidin on December 6th, 2015
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক বলেছেন, বিশ্বের অনেক দেশ কিংবা শহরের চেয়ে ঢাকা অনেক নিরাপদ। আমাদের অনেক সমস্যা থাকতে পারে, কিন্তু এটা বিশ্বের অনেক দেশের তুলনায় বাসযোগ্য শহর। আমাদের এই শহরকে আরও ভালো করে গড়ে তোলা উচিত।
গতকাল শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘ছাদে বাগান’ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

