Published in: The Daily Janakantha on August 29th, 2015
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক শুক্রবার গাবতলী পর্বত সিনেমা হলের কাছে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন। মেয়রের নেতৃত্বে ডিএনসিসির সর্বস্তরের কর্মকর্তা/কর্মচারী পরিচ্ছন্ন কার্যক্রমে যোগদান করবেন। ডিএনসিসির কর্মকর্তা/কমচারী ছাড়াও অভিযানে জাপানের একদল ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন। মেয়র তার সংক্ষিপ্ত বক্তৃতায় বলেন, নির্বাচনের সময় নগরবাসীর কাছে তিনি কিছু প্রতিশ্রুতি দিয়েছিলেন। যার মধ্যে অন্যতম হলো ঢাকা শহরকে একটি পরিচ্ছন্ন নগরীতে পরিণত করা। তার দেয়া প্রতিশ্রুতির বাস্তবায়নে তিনি এবং কাউন্সিলরগণ চেষ্টা করে যাচ্ছেন ।

