নাগরিকরা ভোগান্তির কথা সহজে জানার জন্য একটি মোবাইল অ্যাপ তৈরি করা হচ্ছে বলে জানালেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক।
বৃহস্পতিবার বিকালে রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আঞ্চলিক অফিসে নিরাপদ পথখাবারের গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
তিনি জানান, আগামী ২৫ মের মধ্যে আসছে নতুন মোবাইল অ্যাপ। এর মাধ্যমে এক ক্লিকে ছবি তুলে তা অ্যাপে দিয়ে দিলেই উত্তর সিটি কর্পোরেশনের নজরে আসবে।

নাগরিকদের জানানো সমস্যার সমাধানে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান মেয়র।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র আনিসুল হক আরও বলেন, হকারদের জন্য আমরা কাজ করছি। আগামী চার সপ্তাহ বা একমাসের মধ্যে হকারদের জন্য মিরপুর-১০ নম্বরে উত্তর সিটি কর্পোরেশনের আঞ্চলিক কার্যালয়ের মাঠে হলিডে মার্কেট করা হবে।

View Source PDF