রাজধানীর মানিক মিয়া এভিনিউর টিঅ্যান্ডটি মাঠ এলাকা থেকে গতকাল রবিবার নির্বাচনী গণসংযোগ শুরু করেন ঢাকা উত্তরের মেয়র পদপ্রার্থী আনিসুল হক। প্রথমেই তিনি যান পশ্চিম রাজাবাজার এলাকায়। এ সময় তিনি পথচারী, স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীসহ এলাকাবাসীর কাছে টেবিল ঘড়ি মার্কায় ভোট চান। তাঁকে কাছে পেয়ে এলাকার ভোটাররা উচ্ছ্বাস প্রকাশ করেন।

আনিসুল হক পরে রাজাবাজার হয়ে স্কয়ার হাসপাতালের সামনে দিয়ে পান্থপথ, বউবাজার, পূর্ব রাজাবাজার ইন্দিরা রোড, তেজগাঁও কলেজ এলাকায় গিয়ে দিনের প্রথম পর্যায়ের গণসংযোগ শেষ করেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, ‘শুনেছি খালেদা জিয়া তাঁর দল সমর্থিত প্রার্থীর নির্বাচনী প্রচারণায় মাঠে নামবেন। এটা আমার জন্য একটা কঠিন চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ মোকাবিলা করেই উত্তরের মেয়র হিসেবে নির্বাচিত হতে চাই। ঢাকা উত্তরের মানুষ আমার ওপর আস্থা রাখছে তার প্রমাণ আমি ইতিমধ্যে পাচ্ছি জনসংযোগে বেরিয়ে। এ সময় তিনি নির্বাচন কমিশন প্রণীত আচরণবিধি মেনেই প্রচারণা চালাবেন বলে পুনরায় প্রত্যয় ব্যক্ত করেন। বলেন, সব দলের সমর্থিত প্রার্থী নির্বাচনে অংশ নেওয়ায় নগরীতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

সিটি নির্বাচনে দলমতের ঊধর্ে্ব উঠে মেয়র নির্বাচন করতে হবে মন্তব্য করে তিনি বলেন, ‘যিনি সুখে, দুঃখে নগরবাসীর পাশে থাকতে, নগরীর মানুষের কাছে সেবা পেঁৗছে দিতে পারবেন তাঁকেই নির্বাচিত করা উচিত। ‘ প্রথম পর্বের গণসংযোগ শেষে কৃষিবিদ ইনস্টিটিউটে নির্বাচন কমিশন আয়োজিত ঢাকা উত্তরের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন আনিসুল হক।

View Source PDF