Published in: The Ekushey Television on October 31st, 2016
আগামী ২ বছরের মধ্যে রাজধানী সবুজ শহরে পরিনত হবে বলে আশা করছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক। দুপুরে রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউট মিলনায়তনে গাছ ও টব বিতরন অনুষ্ঠানে একথা বলেন তিনি। আনিসুল হক বলেন, বিভিন্ন রাস্তায় গেলো মৌসুমে প্রায় ৩১ হাজার গাছ রোপন করেছে উত্তর সিটি। বাড়ীর ছাদ ও বারান্দায় গাছ লাগাতে নগরবাসি ও কর্পোরেট কোম্পানীর প্রতি আহবান জানান মেয়র। প্রভাবশালীরা অনেক সরকারী জমি দখলে রাখায় যানজট ও জলজট বাড়ছে বলেও মন্তব্য করেন তিনি।

