সবুজ শহর গড়তে ঢাকা উত্তরে বৃক্ষরোপণ
সবুজ ঢাকা গড়ে তোলার লক্ষ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে বৃক্ষরোপণ চলছে। উত্তর সিটি কর্পোরেশন বলছে, পরিবেশবান্ধব এবং পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতেই এ কার্যক্রম শুরু করা হয়েছে। জনগণকে বৃক্ষরোপণে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।
‘দ্রুত বিলবোর্ড, ব্যানার না সরালে মামলা ও জরিমানা’
দ্রুততম সময়ের মধ্যে অনুমোদনহীন বিলবোর্ড, ব্যানার, সাইনবোর্ড সরিয়ে নিতে নাগরিকদের প্রতি আহবান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক। না হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে মামলা, জরিমানা এমনকি ট্রেড লাইসেন্স বাতিলের মতো ব্যবস্থায় যাওয়ার হুমকি দিয়েছেন তিনি।
শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর আধুনিক টার্মিনাল নির্মাণের ঘোষণা
তেজগাঁওয়ে ট্রাক স্ট্যান্ডে শ্রমিকদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া আর সংঘর্ষের পর আধুনিক ট্রাক টার্মিনাল তৈরির ঘোষণা দিয়েছেন ঢাকা সিটি কর্পোরেশন উত্তরের মেয়র আনিসুল হক। একই সঙ্গে রাস্তায় আর ট্রাক না রাখার জন্যও আহবান জানিয়েছেন। তবে ট্রাক শ্রমিক-মালিকরা বলছেন, টার্মিনাল তৈরি করা হলে তারা আর রাস্তায় গাড়ি রাখবেন না।
‘অবৈধ আয় টিকিয়ে রাখতে প্রভাবশালীরা উচ্ছেদে বাধা দেয়’
শুধু ট্র্যাক স্ট্যান্ড নয় তেজগাঁওয়ে পুরো অবৈধ দখল উচ্ছেদে অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। অচিরেই তেজগাঁও থেকে ট্র্যাক স্ট্যান্ড সুবিধাজনকস্থানে সরিয়ে নেয়া হবে বলে জানিয়েছে মেয়র আনিসুল হক। দখলদারদের মধ্যে কয়েকজন প্রভাবশালী নেতা নিজেদের অবৈধ আয় টিকিয়ে রাখতে উচ্ছেদে বাধা সৃষ্টির চেষ্টা করেছিলো বলেও দাবি করেন তিনি।
সিসিটিভি’র আওতায় গুলশান-বারিধারা-নিকেতন
আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর গুলশান-বারিধারা ও নিকেতন এলাকা সিসিটিভি ক্যামেরা’র আওতায় আসছে। বৃহস্পতিবার এই সিসিটিভি ক্যামেরা প্রকল্পের উদ্বোধন করেন ঢাকা সিটি কর্পোরেশন উত্তরের নবনির্বাচিত মেয়র আনিসুল হক।
শোক বইতে ছোট ছোট বাক্যে কর্মীদের প্রাণের মেয়র আনিসুল হক
মেয়র আনিসুল হকের প্রতি শোক-শ্রদ্ধায় একদিনের ছুটি পালনের পর গুলশান-২ এ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কার্যালয় ছিলো কর্মমূখর। মেয়রের শূন্যতায় তাঁর কার্যালয়ে কেমন পরিবেশ বিরাজ করছে, তা সরেজমিনে দেখতে মেয়র আনিসুল হকের চালু করা গুলশান এক নম্বরে ‘ঢাকার চাকা’ বাসের জন্য দাঁড়াতে হলো।
প্রয়াত মেয়রকে দেয়া প্রতিশ্রুতি না রেখে ফার্মগেটে কুতুববাগের ওরস
প্রয়াত মেয়র আনিসুল হকের কাছে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করছে না রাজধানীর ফার্মগেটের কুতুববাগ দরবার শরীফ। প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ এবারও ফার্মগেটের আনোয়ারা পার্কে আয়োজন করছে বার্ষিক ওরস।
আনিসুল হক: আগে ছেলে পরে বাবা
বলা হয়ে থাকে, পৃথিবীর সবচে ভারী জিনিস হলো, ‘বাবার কাঁধে ছেলের লাশ।’ বাবা-মার হাত ধরে সন্তান পৃথিবীর মুখ দেখে। বাবার হাত ধরে চলতে শুরু করে। সন্তান বড় হতে হতে বাবা পৌঁছে যান বার্ধক্যে। এভাবেই একদিন মারা যান বাবা। বাবার লাশ কাঁধে বয়ে নিতে হয় ছেলেকে এটাই স্বাভাবিক নিয়ম।
আনিসুল হককে স্মরণ করে চ্যানেল আই’র ব্যান্ড ফেস্ট উদ্বোধন
সদ্যপ্রয়াত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হককে স্মরণ করে চ্যানেল আই চেতনা চত্বরে শুক্রবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে এগারোটায় শুরু হয়েছে দিনব্যাপী চ্যানেল আই ব্যান্ড ফেস্ট ২০১৭। বিজয়ের মাসের প্রথম দিনে তারুণ্যের উচ্ছ্বাসে আয়োজিত ব্যান্ড ফেস্টে এবার অংশ নিচ্ছে ১৭ টি ব্যান্ড দল।
ছেলের কবরে শেষ শয্যায় আনিসুল হক
বনানী কবরস্থানে ছোট ছেলে মোহাম্মদ শারাফুল হকের কবরে শায়িত হয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হক। ২০০২ সালে মাত্র ৬ বছর বয়সে মৃত্যু হয় শারাফুল হকের ।










