আমি দুঃখিত: মেয়র আনিসুল হক
‘সিটি করপোরেশন ঘরে ঘরে গিয়ে মশা মারবে না এবং মশারিও টাঙিয়ে দেবে না’— শুক্রবার (১৪ জুলাই) নগর ভবনে চিকুনগুনিয়া সম্পর্কিত কার্যক্রমে নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন কথা বলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক।
দুর্যোগে নিরাপদ আশ্রয় হতে পারে উন্মুক্ত স্থান: আনিসুল হক
ভূমিকম্প বা অগ্নিকাণ্ডের মতো দুর্যোগ মোকাবিলায় রাজধানীর প্রতিটি এলাকায় উন্মুক্ত স্থান সংরক্ষণ এবং এ বিষয়ে জনসচেতনতা তৈরিতে জনপ্রতিনিধিদের ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক। তিনি বলেন, প্রতিটি এলাকায় উন্মুক্ত স্থান বা পাবলিক প্লেস থাকলে দুর্যোগকালে এগুলো নিরাপদ আশ্রয় হিসেবে ব্যবহার করা সম্ভব হবে।
ওয়াসার দায়িত্ব নিতে চান আনিসুল হক
নগরীর জলাবদ্ধতা নিরসন ও বিশুদ্ধ পানির চাহিদা মেটাতে সরকারি প্রতিষ্ঠান ঢাকা ওয়াসার কার্যক্রম নিয়ে খুব একটা সন্তুষ্ট নন নগরবাসী। গ্রীষ্ম মৌসুম এলে শুরু হয় পানি নিয়ে হাহাকার।
চিকুনগুনিয়া প্রতিরোধে জরিপ প্রয়োজন: মেয়র আনিসুল হক
চিকুনগুনিয়া প্রতিরোধে দেশীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের মাধ্যমে জরিপ করা প্রয়োজন বলে মনে করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক। মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় চিকুনগুনিয়া প্রতিরোধে বিশেষ মশক নিধন অভিযান পরিচালনার সময় তিনি এ কথা বলেন।
গামকা সরাতে ১৫ দিন সময় দিলেন মেয়র আনিসুল হক
মধ্যপ্রাচ্যে গমনেচ্ছুদের মেডিক্যাল চেকআপ সেন্টার ‘গামকা’ গুলশান আবাসিক এলাকা থেকে অন্যত্র সরিয়ে নিতে ১৫ দিন সময় বেঁধে দিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক। রবিবার সরেজমিন পরিদর্শনে গিয়ে মেয়র এ নির্দেশ দেন।
প্রধানমন্ত্রীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন মেয়র আনিসুল হক
ঢাকাবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রবিবার ইংরেজি নববর্ষের প্রথম ফুলেল শুভেচ্ছা জানালেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রবিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করেন।
বাংলা ট্রিবিউন বিশ্বস্ততা অর্জন করেছে: মেয়র আনিসুল হক
বাংলা ট্রিবিউন বিশ্বস্ততা অর্জন করেছে বলে মন্তব্য করেছেন ঢাকা সিটি করপোরেশনের (উত্তর) মেয়র আনিসুল হক। বাংলা ট্রিবিউনে দুই বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘বাংলা ট্রিবিউন বিশ্বস্ততা অর্জন করেছে। পাঠকের কাছে এ পত্রিকার সংবাদের গ্রহণযোগ্যতাও বেড়েছে। আগামীতে বাংলা ট্রিবিউন আরও এগিয়ে যাবে এই প্রত্যাশা করি।’
আমরা যেন সাহস না হারাই: মেয়র আনিসুল হক
গুলশান ও শোলাকিয়ায় সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক বলেছেন, ‘আমরা যেন সাহস না হারাই। বরং আমরা অন্যদের সাহস যোগাব। আর এ জন্য নগরবাসীকে আইনশৃঙ্ক্ষলা মেনে নিরাপত্তা বাড়ানোর কাজে সহযোগিতা করতে হবে।’
ছয় মাসের মধ্যে ভবন রঙ করুন: মেয়র আনিসুল হক
আগামী ছয় মাসের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার ভবনগুলো রঙ করতে মালিকদের পরামর্শ দিয়েছেন মেয়র আনিসুল হক। সেই সঙ্গে নগরীর পরিচ্ছন্নতায় দোকান ও ভবনের সামনে আবর্জনা এবং রাস্তা কিংবা ফুটপাতে নির্মাণসামগ্রী ফেলে না রাখার আহ্বান জানিয়েছেন তিনি।
পরিকল্পনার অভাবে ভোগান্তি ব্যবসায়ীদের
আবাসিক এলাকায় বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো সরাসরি উচ্ছেদ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক। মেয়রের একবছর পূর্তিতে বাংলা ট্রিবিউনের আয়োজনে ‘বাংলা ট্রিবিউন বৈঠকি’তে তিনি এসব কথা বলেন। মেয়র বলেন, 'এগুলো সরাসরি তুলে দেওয়া হয়তো সম্ভব নয়। তবে সম্ভাবনার জায়গায় সমঝোতা করতে হবে।'











