প্রয়াত মেয়র আনিসুলের উদ্যোগ বাস্তবায়নে কমিটি
রাজধানীতে কোম্পানির মাধ্যমে বাস পরিচালনা পদ্ধতি প্রবর্তন সংক্রান্ত কার্যক্রম সমন্বয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকনকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করেছে সরকার।
আনিসুল হকের স্বপ্নের ঢাকা বিনির্মাণে হাল ধরবেন কে?
দীর্ঘদিন চিকিৎসাধীন থাকা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হকের মৃত্যুতে শূন্যতা দেখা দিয়েছে রাজধানীর উত্তর পাড়ায়। তার এ শূন্যতা পূরণে কে হচ্ছে ডিএনসিসি নতুন মেয়র? সরকারের শীর্ষ নীতিনির্ধারক জ্যেষ্ঠ একাধিক মন্ত্রী, সাংসদ, রাজনীতিবিদ থেকে সাধারণ নগরবাসীর মুখে এখন এমন প্রশ্ন ঘুরেছে।
ভালো সময়ে চলে গেছেন আনিসুল হক: স্ত্রী রুবানা
আমি বলছি আর কান্না করবো না। আর করতে চাইও না। অানিসুল হক ভালো মানুষ। তাইতো ভালো সময়ে তিনি চলে গেছেন। কিন্তু এমন দায়িত্ব আমাদের দিয়ে গেছেন যে আমরা কখনো খারাপ কাজ করতে পারবো না।
চেয়ারটিতে আর বসবেন না আনিসুল হক
সেদিন ছিল ২৭ জুলাই। ওই দিন শেষবারের মতো নিজ কর্মক্ষেত্র ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) অফিসে এসেছিলেন সদ্য প্রয়াত মেয়র আনিসুল হক। সেদিন দীর্ঘ সময় নিজ কার্যালয়ের রুমে বসে কাজ করেছেন, কথা বলেছেন সবার সঙ্গে।
বাসায় ফিরলেন আনিসুল হক, তবে…
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক প্রায় সাড়ে তিন মাস পর বাসায় ফিরলেন। তবে জীবিত নয়, লাশ হয়ে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে মেয়রের মরদেহ বহনকারী বিমানটি সিলেটে এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। এরপর বেলা ১টার দিকে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় ফ্লাইটটি।
শনিবার ‘নিজের ঢাকায়’ ফিরছে মেয়র আনিসুলের মরদেহ
দীর্ঘদিন অসুস্থ থাকার পর বৃহস্পতিবার না ফেরার দেশে চলে গেলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক (ইন্নালিল্লাহি...রাজিউন)। বৃহস্পতিবার লন্ডন স্থানীয় সময় বিকেল ৪টা ২৩ মিনিট এবং বাংলাদেশ সময় রাত ১০টা ২৩ মিনিটে ইন্তেকাল করেন ঢাকার এই দাপুটে মেয়র।
আনিসুল হকের কুলখানি অনুষ্ঠিত
রাজধানীর গুলশানে আজাদ মসজিদে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রয়াত মেয়র আনিসুল হকের কুলখানি অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাদ আসর রাজধানীর গুলশানের আজাদ মসজিদে মিলাদ মাহফিল, দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে কুলখানির আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
আনিসুল হকের কুলখানি আজ
সদ্য প্রয়াত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হকের কুলখানি আজ বুধবার বাদ আসর গুলশানের আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে। পরিবারের পক্ষ থেকে এ কুলখানি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আনিসুল হকের কুলখানি বুধবার
সদ্য প্রয়াত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হকের কুলখানি বুধবার (৬ ডিসেম্বর) বাদ আসর গুলশানের আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে।
সাবেক মেয়র আনিসুল হককে শ্রদ্ধা জানালেন দুই বাংলার শিল্পীরা
নাগরিক টিভির প্রতিষ্ঠাতা প্রয়াত মেয়র আনিসুল হক। তার জীবদ্দশাতেই শুরু হয়েছিল দুই বাংলা শিল্পীদের নাচের প্রতিযোগিতার অনুষ্ঠান ‘বাজলো ঝুমুর তারার নুপুর’। এটি প্রচারে আসছে ১৫ অক্টোবর।











