আপনার ঘরে গিয়ে আমি মশারি খাটাতে পারব না
‘আপনার ঘরের ভেতরে যেয়ে আমি মশারি খাটাতে পারব না। আপনার ছাদের ওপরের চৌবাচ্চায় আমি ওষুধ লাগাতে পারব না। আপনার ঘরের ভেতরে যে সামান্য স্বচ্ছ পানিতে মশা জন্মাচ্ছে, সেটি আমি মারতে পারব না।’
আনিসুল হকের ১০ বড় উদ্যোগ থমকে আছে
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হকের নেওয়া অন্তত ১০টি বড় উদ্যোগ ও প্রকল্পের অগ্রগতি থমকে গেছে। নগরবিদ ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের কর্মকর্তারা বলছেন, তাঁর কাজগুলো চালিয়ে নেওয়ার মতো নেতৃত্ব না থাকাই এর মূল কারণ।
ওয়াসার দায়িত্ব দুই মেয়রকে দিতে বললেন আনিসুল হক
ওয়াসার দায়িত্ব ঢাকার দুই মেয়রকে দিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক। তিনি বলেন, ঢাকা ওয়াসার বেশ কিছু দায়িত্ব পুরোপুরি মেয়রকে দিয়ে দেওয়া উচিত, নতুবা ওয়াসার দায়িত্বই দুই মেয়রকে দিয়ে দেন।
মেয়র আনিসুল হকের নামে ট্রাকস্ট্যান্ড সড়ক
প্রয়াত মেয়র আনিসুল হককে সম্মান জানাতে সাতরাস্তার মোড় থেকে তেজগাঁও রেলক্রসিং পর্যন্ত সড়কটি মেয়র আনিসুল হকের নামে নামকরণের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
দখলদারেরা রাষ্ট্রের চেয়েও শক্তিশালী: আনিসুল হক
দখলদারেরা কখনো কখনো রাষ্ট্রের চেয়েও শক্তিশালী হয়ে যান। রাষ্ট্রীয় সম্পদ উদ্ধার করতে গিয়ে দেখা যায়, অনেক ক্ষমতাশালী ব্যক্তি এর সঙ্গে জড়িত।
মার্কেটটি ঝুঁকিপূর্ণ ছিল: মেয়র আনিসুল হক
ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক বলেছেন, অগ্নিকাণ্ডের ঘটনায় ধসে পড়া গুলশান-১ নম্বরের ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মার্কেটটি ঝুঁকিপূর্ণ ছিল। ডিএনসিসির তত্ত্বাবধানে থাকা এমন আরও কয়েকটি মার্কেট ভবন ঝুঁকিপূর্ণ।
ফেসবুকে সরাসরি সম্প্রচারে মেয়র আনিসুল হক
দায়িত্ব পালনের এক বছর পূর্তি উপলক্ষে আজ বৃহস্পতিবার রাত আটটায় সরাসরি ভিডিও সম্প্রচারের মাধ্যমে নাগরিকদের মুখোমুখি হবেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক৷
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে কোটি টাকা দিলেন মেয়র আনিসুল হক
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক আজ রোববার ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এক কোটি টাকা দিয়েছেন।
তেজগাঁওয়ে কোনো ট্রাক দাঁড়াবে না: আনিসুল হক
যানজট নিরসনে রাজধানীর তেজগাঁও এলাকার কোথাও ট্রাক দাঁড়াবে না বলে ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক। তিনি বলেন, ৭ নভেম্বরের মধ্যে তেজগাঁওয়ে রেলওয়ের জায়গার অবৈধ স্থাপনা না সরালে ৮ নভেম্বর সেগুলো উচ্ছেদ করা হবে।
বর্ষার আগেই কাজ শেষ হবে: আনিসুল হক
ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় বর্তমানে প্রায় ৪০০ সড়কে খোঁড়াখুঁড়ি ও সংস্কারকাজ চলছে। এ বিষয়ে মেয়র আনিসুল হক প্রথম আলোকে বলেন, জলাবদ্ধতা নিরসনে পানিনিষ্কাশন ব্যবস্থা উন্নত করা হচ্ছে।











