News2026-02-03T04:32:50+00:00

মেয়রকে ছাপিয়ে ব্যক্তি আনিসুল হক

২০০৫ থেকে ২০০৬ সালে পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ’র সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ২০০৮ সালে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র সভাপতিও নির্বাচিত হন তিনি। তবে আনিসুল হক বাংলাদেশের জাতীয় রাজনীতিতে সক্রিয় হন ২০১৫ সাল থেকে। ওই বছর নির্বাচনে আওয়ামী লীগের টিকিটে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন ব্যবসায়ীদের এ নেতা।

পরিপূর্ণ একজন মানুষ ছিলেন মেয়র আনিসুল হক

আনিসকে নিয়ে রূবানা কিছু বলার পর আমার বলা খুবই কঠিন। বলছিলেন ড. আনিসুজ্জামান। তিনি বলেন, একজন প্রাণ প্রাচুর্যে ভরা মানুষ কয়েক মাসের মধ্যে নিঃশেষ হয়ে গেলেন, এটা কখনো ভাবিনি। টিভিতে তাকে যখন উপস্থাপক হিসেবে দেখেছি, তার বাকপটুতা, প্রতুৎপন্নমতি ও বিষয়ের উপর অধিকার আমাদের মুগ্ধ করতো। বিষয়ের উপর অধিকারের জন্য প্রস্তুতি লাগে।

রামপুরা খাল নিয়ে যে পরিকল্পনা ছিল মেয়র আনিসুল হকের

রাজধানীর রামপুরা ব্রিজ থেকে ত্রিমোহনী নড়াই খালকে (রামপুরা) প্রাকৃতিক সৌন্দর্য্যের আধার হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রয়াত মেয়র আনিসুল হক। পুরো প্রকল্পটি অনেকটা হাতিরঝিলের আদলেই করার পরিকল্পনা ছিল তার। জীবদ্দশায় তিনি এই খালটি নিয়ে প্রাথমিক পরিকল্পনাও করেছিলেন।

‘অসম্ভবকে সম্ভব করতে পারতেন আনিসুল হক’

আনিসুল হক ছিলেন বলেই ঢাকা শহরের বিভিন্ন জায়গায় উচ্ছেদ অভিযান সম্ভব হয়েছিল বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেছেন, ‘যা কিছু করা অসম্ভব বলে মনে হয় তা আনিসুল হকই সম্ভব করতে পারতেন।’

শহরের বাস্তবতা মাথায় রেখেই কাজ করতে হচ্ছে : মেয়র আনিসুল হক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক বলেছেন, শহরের বাস্তবতা মাথায় রেখেই আমাদের কাজ করতে হচ্ছে। কারণ আমাদের এই শহর পুরনো। এখানে অনেক সমস্যা আছে। সবার সহযোগিতা যদি অব্যাহত থাকে তাহলে আগামী তিন বছর পর আপনারা ভিন্ন ঢাকা দেখতে পাবেন।

বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন দেখতে চীনে মেয়র আনিসুল হক

বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কার্যক্রম ও পরিচালনা পদ্ধতি দেখতে চীন সফরে গেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক। তার নেতৃত্বে সেখানে এখন অবস্থান করছে সিটি করপোরেশনের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল। গত ৪ এপ্রিল তারা চীনের উদ্দেশে ঢাকা ছাড়েন।

তেজগাঁওয়ের সেই সড়ক আনিসুল হকের নামে নামকরণ

নিজের নেতৃত্বেই উদ্ধার হওয়া রাজধানীর তেজগাঁও ট্রাকস্ট্যান্ড সংলগ্ন সাত রাস্তা থেকে রেলগেট পর্যন্ত সড়কটি নামকরণ হয়েছে প্রয়াত মেয়র মোহাম্মদ আনিসুল হকের নামে। শনিবার প্রয়াত মেয়রের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সড়কটির নামফলক উন্মোচন করা হয়।

আনিসুল হকের জন্য ভালোবাসা

সদ্য প্রয়াত ঢাকা উত্তর সিটি করপোরেনের মেয়র আনিসুল হকের প্রতি ভালোবাসা জানিয়েছেন সংস্থার পরিচ্ছন্নতাকর্মীরা। এ উপলক্ষে তারা রবিবার একঘণ্টা বেশি কাজ করেছেন। প্রয়াত মেয়র আনিসুল হকের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা থেকেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পরিচ্ছন্নতাকর্মীরা।

মেয়র আনিসুল হককে শ্রদ্ধা জানাবেন শিল্পীরা

দেশের বিভিন্ন অঙ্গনের শিল্পীদের জন্য তৈরি সংগঠন ‘শিল্পীর পাশে ফাউন্ডেশন’-এর প্রধান উদ্যোক্তা ছিলেন প্রয়াত মেয়র আনিসুল হক। ফাউন্ডেশনটি এবার তাকে স্মরণ করে তার প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য বিশেষ এক অনুষ্ঠানের আয়োজন করেছে।

তিন বছরে বদলে যাবে ঢাকা: আনিসুল হক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক বলেছেন, আগামী তিন বছরের মধ্যে রাজধানী ঢাকার চেহারা বদলে যাবে। এ কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। সোমবার রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় আধুনিক দু’টি পাবলিক টয়লেটের উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র এসব কথা বলেন। মেয়র বলেন, ঢাকা মহানগরীতে পর্যাপ্ত সংখ্যক পাবলিক টয়লেট নির্মাণ করা আমার নির্বাচনী অঙ্গীকার। সে অনুযায়ী কাজ চলছে।

Go to Top