News2026-02-03T04:32:50+00:00

প্রতি তিন মাসে ঢাকা বদলাচ্ছে: আনিসুল হক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক তার সময়ে গৃহীত বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের বিবরণ দিয়ে বলেছেন, ‘প্রতি তিন মাসে ঢাকা বদলে যাচ্ছে। রাস্তাজুড়ে ৬৩টি স্থান, যেখানে প্রতিদিন দুই থেকে চার টন করে বর্জ্য স্তুপাকারে রাখা হতো, সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন নির্মাণের ফলে তা আজ অনেক বেশি পরিচ্ছন্ন।’ ঢাকাকে আরও সুন্দর করতে সবাইকে একটি করে গাছ লাগানোর আহ্বান জানান তিনি।

ঢাকাকে সবুজ করতে ৩শ শিল্পীকে নিয়ে ছবি আঁকলেন মেয়র

রাজধানী ঢাকাকে সবুজ করতে প্রায় ৩শ জন শিল্পীকে নিয়ে ছবি এঁকেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক। রাজধানীর শিল্পকলা একাডেমিতে ‘শিল্পীর চোখে সবুজ ঢাকা’ শিরোনামের এক আর্ট ক্যাম্পেইনে অংশ নিয়ে ছবিগুলো আঁকেন তারা। শনিবার (২০ মে) সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে আর্ট ক্যাম্পটি। এই ক্যাম্পে আঁকা ছবিগুলো প্রদর্শনীর

জঙ্গিবাদ প্রতিরোধে খতিবদের ভূমিকা রাখার আহবান আনিসুল হকের

সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে ইমাম ও খতিবদের ভূমিকা রাখার আহবান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক। বুধবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুরের সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে খতিবগণের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় তিনি এই আহবান জানান। এ সময় মেয়র আনিসুল হক বলেন, ‘জঙ্গিবাদী রাষ্ট্র হিসেবে ব্র্যান্ডিং হয়ে গেলে বাংলাদেশের সব উন্নয়ন হারিয়ে যাবে।

সেনানিবাসে ‘পদাতিক সরণী’ উদ্বোধন করলেন মেয়র আনিসুল

ঢাকা সেনানিবাসের মধ্যে ‘পদাতিক সরণী’ নামে নতুন একটি সড়কের উদ্বোধন করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক। বুধবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে মেয়র নির্ধারিত অংশের সড়ক উদ্বোধন করেন। পদাতিক সরণী উন্নয়ন প্রকল্পটি বাংলাদেশ সেনাবাহিনীর স্পেশাল ওয়ার্কস অর্গানাইজেশনের (পশ্চিম) সার্বিক তত্ত্বাবধানে ১৭ ইঞ্জিনিয়ার

আমি, মেয়র ও মিডিয়া

আনিসুল হক সম্ভবত ঢাকার সবচেয়ে সফল ও জনপ্রিয় মেয়র। সম্প্রতি তিনি সবার কাছ থেকে চিরবিদায় নিয়েছেন। সত্যি! চলে গেছেন সবাইকে ছেড়ে! চলতি বছর আগস্টেই আমি তার স্ত্রী রুবানা হকের কাছ থেকে ফোন পাই। তিনি লন্ডনে একটি বগি গাড়ির ব্যবস্থা করার জন্য আমাকে অনুরোধ করেন। তিনি জানান, মেয়রের শরীর খুব খারাপ।

১৯ দেশ বরেণ্যকে নিয়ে ‘শিল্পীর পাশে ফাউন্ডেশন’

প্রায়ই দেখা যায় জীবনের শেষ প্রান্তে গিয়ে সুচিকিৎসার আশায় অর্থের জন্য হাহাকার করতে হয় চলচ্চিত্র-নাটক কিংবা সংগীতশিল্পীদের। কখনও কখনও সহশিল্পীরা সাহায্যের হাত বাড়িয়ে দেন। এগিয়ে আসেন, সরকারও। যদিও সেটি অপ্রতুল এবং একজন শিল্পীর জন্য বিব্রতকরও বটে।

‘আমাকে রোল মডেল মানেন আনিসুল হক’

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তাকে রোল মডেল মানেন ঢাকা উত্তর সিটি করপোরেশেনের মেয়র আনিসুল হক। মঙ্গলবার সচিবালয়ের যোগাযোগ মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।

আপনাকে কাজের জাদুকর হতে হবে

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক রাজধানীকে পরিচ্ছন্ন ও যানজটমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে পত্রিকার সম্পাদকদের সহযোগিতায় চেয়েছেন। বলেছেন, আমাদের পরিকল্পনাগুলো বাস্তবায়নে মানুষের সচেতনতা খুবই প্রয়োজন। মেয়রের এই আগ্রহকে সাধুবাদ জানিয়ে দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ার বললেন, আপনি (মেয়র) কথার জাদুকর হিসেবে পরিচিত।

সবুজ নগরী গড়তে প্রয়োজন সাহসী মেয়র

মেয়র আনিসুল হকের অকাল প্রয়াণে শূন্য হয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। যদিও মেয়র আনিসুলের এই শূন্যতা পূরণ হওয়ার নয়। তবু নগরের উন্নয়নের স্বার্থে নতুন নগরপিতাকে বেছে নিতেই হবে ঢাকাবাসীর। মেয়র আনিসুল হক কতটুকু উন্নয়ন করেছেন বা করেননি সেই বিতর্কে না গিয়ে বরং বলতে হয়, রাজনীতির প্রভাব বলয়ের বাইরে গিয়ে

নন্দিত মেয়র আনিসুল হক ‘ঝরে গেল নক্ষত্র’

বদলে গেছে গাবতলী বাস টার্মিনালের চিত্র। বদলে গেছে তেজগাঁওয়ের সাতমাথার দৃশ্য। নেই কোনো যানবাহনের জটলা। গাবতলী বাসস্ট্যান্ড পার হতে যানবাহনকে এখন আর ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয় না। তেজগাঁয়ের ট্রাকস্ট্যান্ড সংলগ্ন ফার্মগেট-সাতরাস্তা চার লেন সড়কের মাঝখানে এখন নান্দনিক আইল্যান্ড। লাগানো হয়েছে নানা ধরনের গাছ ও ফুলের চারা।

Go to Top