News2026-02-03T04:32:50+00:00

‘চতুর্থ আরবান ডায়ালগ-২০১৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক

বিশ্ববিদ্যালয় রিপোর্টার : ফুটপাত দখলকারীদের জনস্বার্থে তা ছেড়ে দেয়ার আহ্বান জানিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক। তিনি বলেছেন, হাঁটার ফুটপাত ছেড়ে দিতে দখলকারীদের কাছে ‘মিনতি’ করে তাতেও কাজ না হলে বুলডোজার চালানো হবে। তখন দুঃখ পেলেও কিছু করার থাকবে না।

পরিচ্ছন্ন কর্মীর সাজে মেয়র আনিসুল হক

স্টাফ রিপোর্টার : রাজধানী শহর ঢাকাকে পরিষ্কার-পরিচ্ছন্ন করে গড়ে তুলতে ঝাড়ু হাতে রাজপথে নেমেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক। গতকাল শনিবার দুপুরে গুলশান লেক পার্কে সড়ক পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধনী ও সনদ প্রদান অনুষ্ঠান শেষে ঝাড়ু হাতে রাজপথ পরিষ্কার করেন তিনি।

১৫ বছর পর মেয়র আনিসুল হকের হস্তক্ষেপে হতে যাচ্ছে হাতিরঝিল-বারিধারা সংযোগ সড়ক

স্টাফ রিপোর্টার : দীর্ঘ ১৫ বছর পর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হকের উদ্যোগে হতে যাচ্ছে হাতিরঝিল-বারিধারা সংযোগ সড়ক। আগামী ২২ এপ্রিল শনিবার মেয়র এলাকার বাসিন্দাদের সাথে নিয়ে এ রাস্তাটির কাজ উদ্বোধন করবেন।

এমন কাজ করতে চাই যখন মেয়র থাকব না, মানুষ যেন মিস করে- মেয়র আনিসুল হক

স্টাফ রিপোর্টার : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক বলেছেন, যখন মেয়র থাকব না, মানুষ যেন বলেন মেয়রকে খুব মিস করছি, এমনটাই কামনা করি। গতকাল সোমবার সকালে রাজধানীর গৈদারটেক-মনসুরাবাদ সংযোগ সড়ক এবং ব্রিজ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি তাঁর মনের এ বাসনার কথা উল্লেখ করেন।

আনিসুল হকের সম্মানে ডিএসসিসিতে অর্ধদিবস ছুটি

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) সদ্য প্রয়াত মেয়র আনিসুল হকের প্রতি সম্মান দেখিয়ে দক্ষিণের (ডিএসসিসি) প্রধান কার্যালয়সহ আঞ্চলিক কার্যালয়ে রোববার অর্ধদিবস ছুটি পালিত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায়। তিনি জানান, সদ্য প্রয়াত মেয়র আনিসুল হকের প্রতি সম্মান জানিয়ে

আনিসুল হক : বেঁচে থাকবেন মানুষের ভালোবাসায়

মৃত্যু অনিবার্য। তবু মৃত্যু নিয়ে আমাদের কত বিচিত্র রকমের ভাবনা, কত বিচিত্র রকমের অনুভব-অনুভূতি! মৃত্যু নিয়ে আমাদের কল্পনারও কোনো শেষ নেই। সব ভাবনা-চিন্তা-কল্পনা ছাপিয়ে মৃত্যু নিয়ে এটিই বোধ হয় জীবিত মানুষের কাছে সবচেয়ে বেশি প্রিয় ভাষণ : ‘মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই’।

তুমি রবে নীরবে হৃদয়ে…

‘প্রিয় আনিসুল হক, তুমি রবে নীরবে হৃদয়ে...। আপনি না থাকলেও আপনার নেয়া বিভিন্ন পদক্ষেপ আমরা ভুলবো না। যে সুন্দর নগর উপহার দিতে চেয়েছিলেন, সেই নগরের প্রতিটি প্রান্তেই আপনাকে খুঁজবো।’ এই কথাগুলো লেখা আছে সদ্য প্রয়াত মেয়র আনিসুল হকের বনানীর ২৩ নম্বর রোডের বাসার সামনে তার স্মরণে খোলা শোক বইয়ে।

নগরপিতার মৃত্যুতে কাঁদছে নগর

সদ্যপ্রয়াত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হকের মরদেহ শনিবার সকালেই লন্ডন থেকে ঢাকায় আনা হয়। বৃহস্পতিবার দিবাগত রাতে তার মৃত্যুর সংবাদ শোনার পর থেকেই রাজধানীসহ সারাদেশে শোকের ছায়া নেমে আসে।

নগরজুড়ে গাছ লাগান : আনিসুল হক

সবুজ মহানগর গড়ার লক্ষ্যে রাজধানীর বাসা বাড়ি ও ছাদে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক। তিনি বলেন, সবুজ ও বাসযোগ্য ঢাকা গড়তে গাছ লাগানোর বিকল্প কিছুই নেই। গাছ আমাদের মধ্যে অক্সিজেন দেয় এবং পরিবেশ থেকে কার্বন-ড্রাই-অক্সাইড শোষণ করে নেয়। এ জন্য সবাই মিলে গাছ লাগাতে হবে।

প্রতিটি ওয়ার্ডে হচ্ছে মিড ট্রান্সফার স্টেশন : আনিসুল হক

রাজধানীর ময়লা অপসারণের জন্য প্রতিটি ওয়ার্ডে মিড ট্রান্সফার স্টেশন হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক। রাজধানীর মোহাম্মদপুরস্থ সূচনা কমিউনিটি সেন্টারে আয়োজিত মত বিনিময় সভায় তিনি এ কথা বলেন। সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, ফুটপাত দখলমুক্ত, মাদক-সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে’ সিটি কর্পোরেশনের সহযোগীতায় এ সভার আয়োজন করা হয়।

Go to Top