News2026-02-03T04:32:50+00:00

জাতি এক উজ্জল নক্ষত্রকে হারালেন : বিজিএমইএ

ঢাকাকে স্মার্ট নগরী হিসাবে গড়ে তুলতে মেয়র আনিসুল হকের স্বপ্নের কথা কারোরই অজানা ছিল না। তিনি কথায় নয় কাজে বিশ্বাসি ছিলেন। ঢাকাকে বদলে দিতে অসংখ্য প্রকল্প হাতে নিয়েছিলেন। মেয়রের কাজ না হলেও কাজের বাইরে গিয়ে তিনি যানজট নিরসনে মহাখালী-গাজীপুর পর্যন্ত ইউলুপের প্রকল্প হাতে নিয়েছিলেন।

‘ঢাকাকে নিয়ে আনিসুল হকের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে’

মেয়র আনিসুল হক ছিলেন বহুবিধ মানবিক গুণাবলির অধিকারি। তিনি নিজে স্বপ্ন দেখতেন। স্বপ্ন দেখাতে ভালোবাসতেন। দৃঢ়তার সঙ্গে সেই স্বপ্নকে বাস্তব করেও দেখাতেন। তবে তার সব স্বপ্ন পূরণ হয়নি। তাই ঢাকাকে নিয়ে দেখা আনিসুলের সব স্বপ্ন আমাদের পূরণ করতে হবে।

এক স্বপ্নবাজ নগরপিতা

তার স্বপ্নের মোহবন্ধনে আবদ্ধ হয়ে যেন সচেতন হয়েছেন নগরের সব নাগরিক। নগর জীবনে একটু প্রশান্তি, একটু সহজ করতে তিনি কাজ করে গেছেন ক্রমাগত। নিয়েছেন নানা উদ্যোগ। অনিয়মের বিরুদ্ধে হয়েছে পাহাড়ের মতো দৃঢ়। তারুণ্যের উদ্দীপনায় কাজ করেছেন তিনি।

শিশুসুলভ সরলতা ছিল আনিসুল হকের মাঝে

মেয়র আনিসুল হকের মৃত্যুর সংবাদ পাওয়ার পর থেকেই কেঁদেই চলেছেন সালমা সুলতানা। তিনি আনিসুল হকের চাচী। থাকেন প্রয়াত মেয়রের গ্রামের বাড়িতে। তিনি বলেন, মায়ের মতো শ্রদ্ধা করতেন তার তাকে। তিনি কবিরহাট পৌরসভার কাউন্সিলর। কাঁদতে কাঁদতেই বললেন, কবিরহাট বাসী একটি রত্ন হারাল।

‘আনিসুল হকের কাছ থেকে কেউ খালি হাতে ফিরেননি’

সদ্য প্রয়াত ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক একজন দানশীল ব্যক্তি ছিলেন। সব সময় এলাকার গরিব মানুষের কাছে ছুটে যেতেন। তার কাছ থেকে কেউ খালি হাতে ফিরেননি। আনিসুল হকের স্মৃতিচারণ করতে গিয়ে এসব কথা বলেন তার চাচাতো ভাই সাইফুল গণি চৌধুরী।

আনিসুল হক স্মরণে ভ্রাম্যমাণ গাছের হাসপাতাল

প্রয়াত মেয়র আনিসুল হকের অন্যতম উদ্যোগ ছিল সবুজ ঢাকা কার্যক্রম। তিনি আড়াই বছর মেয়রের দায়িত্ব পালন করেন। ঢাকাকে একটি পরিচ্ছন্ন ও মানবিক নগর হিসেবে গড়ে তোলার কাজ করেছেন। তার এই কাজকে এগিয়ে নিতে ভ্রাম্যমাণ গাছের হাসপাতাল কার্যক্রম শুরু করেছেন গ্রিন সেভারস অ্যাসোসিয়েশন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

রত্নাগর্ভা মায়ের সন্তান আনিসুল হক

প্রয়াত মেয়র আনিসুল হক বাবা মায়ের প্রথম সন্তান। বাবা শরীফুল হক বাংলাদেশ আনসারে চাকরি করতেন। মা রৌশন আরা ছিলেন সন্তানদের ব্যাপারে সব সময় সচেষ্ট। বাবা মায়ের সেই পরিশ্রম বৃথা যায়নি। প্রথম সন্তান আনিসুল হক- এর কথা আমরা জানি। দ্বিতীয় সন্তান ড. ইকবাল একজন ক্যান্সার বিশেষজ্ঞ। তিনি আমেরিকার একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন।

আগামী ২ বছরের মধ্যে রাজধানী সবুজ শহরে পরিনত হবে: মেয়র আনিসুল হক

আগামী ২ বছরের মধ্যে রাজধানী সবুজ শহরে পরিনত হবে বলে আশা করছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক। দুপুরে রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউট মিলনায়তনে গাছ ও টব বিতরন অনুষ্ঠানে একথা বলেন তিনি। আনিসুল হক বলেন, বিভিন্ন রাস্তায় গেলো মৌসুমে প্রায় ৩১ হাজার গাছ রোপন করেছে উত্তর সিটি।

যে রোগে মারা গেলেন মেয়র আনিসুল

সেরিব্রাল ভাস্কুলাইটিস কেড়ে নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হককে। হঠাৎ করে আলোচনার কেন্দ্রবিন্দুতে তাই সেরিব্রাল ভাস্কুলাইটিস। যাকে আমরা চিনি মস্তিষ্কের রক্তনালীর প্রদাহ রোগ হিসেবে। সেরিব্রাল ভাস্কুলাইটিস বা মস্তিষ্কের রক্তনালীর প্রদাহ রোগকে অনেকে স্ট্রোক ভেবে থাকেন। তবে আসলে কি সেরিব্রাল ভাস্কুলাইটিস স্ট্রোক?

অমিয় ভালবাসার নিবেদনে আনিসুল হককে স্মরণ

স্টাফ রিপোর্টার ॥ গানে আর কথায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হককে স্মরণ করেছে শিল্পীর পাশে ফাউন্ডেশন। বুধবার সন্ধ্যায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় এই স্মরণানুষ্ঠান।

Go to Top