‘শিল্পীর চোখে সবুজ ঢাকা’ শীর্ষক আর্ট ক্যাম্পেন
স্টাফ রিপোর্টার ॥ প্রায় ৩শ’ শিল্পীকে সঙ্গে নিয়ে সবুজ ঢাকা গড়ার জন্য ছবি এঁকেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক। রাজধানীর শিল্পকলা একাডেমিতে ‘শিল্পীর চোখে সবুজ ঢাকা’ শিরোনামের এক আর্ট ক্যাম্পেনে অংশ নিয়ে ছবিগুলো আঁকেন তারা। শনিবার দুপুর ১২ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে আর্ট ক্যাম্পটি।
কোন রাইট টার্ন থাকবে না
স্টাফ রিপোর্টার ॥ গাজীপুরের টঙ্গী থেকে রাজধানীর মগবাজার পর্যন্ত সড়কে কোন রাইট টার্ন থাকবে না বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আনিসুল হক। তিনি বলেছেন, যানজট কমাতে এই সড়কে ৪-৫টি ইউলুপ করা হবে। কোনভাবেই রাইট টার্ন হবে না।
রাজধানীতে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য কর্মসংস্থান মেলা
স্টাফ রিপোর্টার ॥ প্রতিবন্ধীদের জন্য উপযুক্ত কাজের সুযোগ করে দিতে রাজধানীতে শুরু হয়েছে ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য কর্মসংস্থান মেলা-২০১৬’। ‘আমাদেরও আছে কাজ করার অধিকার’ শীর্ষক স্লোগানকে সামনে রেখে দুই দিনের এই মেলা শেষ হবে কাল।
একজন সৎ ও নিষ্ঠাবান মানুষ
মানবসমাজে একজন মানুষ যদি তার সততা, সদিচ্ছা ও সাহসিকতার যথাযথ ব্যবহার এবং প্রয়োগ করে সমাজ, দেশ ও জাতিকে কিছু উপহার দিতে চান তবে তা অনায়াসেই প্রদান করতে পারেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সদ্য প্রয়াত মেয়র আনিসুল হক তার এক উজ্জ্বল উদাহরণ।
গুলশান বনানীতে বিদেশীদের জন্য নিরাপত্তা জোরদার করছে ডিএনসিসির
মশিউর রহমান খান ॥ রাজধানীর গুলশান বনানী এলাকায় বসবাসরত বিদেশীদের নিরাপত্তা আরও সুদৃঢ় করতে ও বিদেশীদের পূর্বের ন্যায় স্বাভাবিকভাবে বিচরণের পরিবেশ সৃষ্টি করতে কাজ শুরু করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক।
একটি দৃষ্টান্ত
ভাল একটি দৃষ্টান্ত স্থাপন করলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) নির্বাচিত মেয়র আনিসুল হক। অত্র অঞ্চলের পরিচ্ছন্নতাকর্মীদের কাছ থেকে ঘুষ হিসেবে নেয়া ৪০ লাখ টাকা ৪৮ ঘণ্টার মধ্যে ফেরত দেয়ার ব্যবস্থা করলেন। ঢাকা শহর পরিচ্ছন্ন রাখার দায়িত্ব যাদের ওপর ন্যস্ত, সেসব কর্মীর দৈনিক বেতন বা মজুরি মাত্র ২৬৫ টাকা। এত অল্প টাকায় গড়ে পাঁচজনের একটি পরিবার কিভাবে চলে, তা সহজেই অনুমেয়।
সোয়া ৩ লাখ গাছ লাগানো হবে উত্তর সিটিতে : মেয়র
স্টাফ রিপোর্টার ॥ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক বলেছেন, দূষণমুক্ত সবুজনগরী গড়ে তোলার লক্ষে আগামী ২ বছরে ৩ লাখ ২৫ হাজার গাছের চারা লাগানো হবে। এছাড়া সবুজ ঢাকা গড়ে তুলতে প্রতিটি বাসার ছাদে বনায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
পরিচ্ছন্ন ঢাকা গড়তে মেয়র আনিসুল হকের সমাবেশ
স্টাফ রিপোর্টার ॥ ঢাকাকে আমরা সবুজ ঢাকা বানাব। তবে তা আমাদের একার পক্ষে সম্ভব নয় সবাই মিলে কাজ করলেই আমরা তা করতে পারব। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা সমাবেশে এই কথা বলেন উত্তরের মেয়র আনিসুল হক। সে সময় সমাবেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর লক্ষ্যে হাজারো মানুষের উপস্থিতি ছিল।
স্বপ্নজয়ী এক নেতার প্রয়াণ
আনিসুল হক রাজনীতিতে আসলেন, দেখলেন, জয় করলেন। তারপর অকস্মাৎ চলে গেলেন। তার এই আসা-যাওয়ার মাঝে নিজে স্বপ্ন দেখলেন, অন্যকেও স্বপ্ন দেখালেন। এই সঙ্গে সাহস ও অনুপ্রেরণা যোগালেন নগরবাসীকে। বহু বিশেষণে বিশেষায়িত হতে পারেন তিনি।
অমিয় ভালবাসার নিবেদনে আনিসুল হককে স্মরণ
স্টাফ রিপোর্টার ॥ গানে আর কথায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হককে স্মরণ করেছে শিল্পীর পাশে ফাউন্ডেশন। বুধবার সন্ধ্যায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় এই স্মরণানুষ্ঠান। ইমেরিটাস প্রফেসর ড. আনিসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আনিসুল হকের জীবন ও কর্মের উপর আলোকপাত করে বক্তব্য রাখেন


