‘পরিবহন ব্যবস্থায় আনিসুল হকের পরিকল্পনা বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী’
রাজধানীর পরিবহন ব্যবস্থায় প্রয়াত মেয়র আনিসুল হক যে পরিকল্পনা নিয়েছেন, তা বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। রবিবার নগর ভবনের ব্যাংক ফ্লোরে অনুষ্ঠিত ‘নিরাপদ সড়কে আমাদের করণীয়’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
গুলশানবাসীর আরেক সুখবর গুলশান চাকা
‘গুলশান চাকা’ নামে আরও একটি কোম্পানি গুলশান এলাকায় গণপরিবহন সার্ভিস শুরু করেছে। ২৮ জুলাই থেকে চালু হওয়া গুলশান চাকার এসি বাস সার্ভিস ইতিমধ্যে সাধারণ মানুষ সাদরে গ্রহণ করেছে। এর আগে প্রয়াত মেয়র আনিসুল হকের উদ্যোগে গুলশান, বারিধারা ও বনানীতে গণপরিবহন ‘ঢাকা চাকা’ যাত্রা শুরু করে। ‘
মেয়র আনিসুল হকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নিন
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রথম মেয়র আনিসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকী ছিল গতকাল। এ দিনটিতে প্রয়াত মেয়রকে স্মরণ করা হয়েছে স্মরণসভা ও নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে। এলাম এবং জয় করলাম ধাঁচের মানুষ ছিলেন আনিসুল হক।
বঙ্গবন্ধু স্মৃতি সংসদের উদ্যোগে প্রয়াত দুই মেয়রের স্মরণ সভা
সংযুক্ত আরব আমিরাত বঙ্গবন্ধু স্মৃতি সংসদের উদ্যোগ সদ্য প্রয়াত চট্টলার বীর মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হকের আত্মার মাগফেরাত কামনা করে স্মরণ সভা করা হয়। সংগঠনের সভাপতি প্রকৌশলী জসীমউদ্দীন ভূঁইয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মীরসরাই সমিতির সভাপতি মাজহার উল্ল্যাহ মিয়া।
‘নাগরিকদের কল্যাণে তিনি কখনও পিছপা হতেন না’
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, মেয়রের সততা প্রশ্নাতীত ছিলো। তিনি দৃঢ় ছিলেন, নাগরিকদের কল্যাণে কোনো কাজে কখনও পিছপা হতেন না। ব্যক্তিজীবনেও সফল ছিলেন। তিনি মানুষের হৃদয় কেড়েছেন। আমিও তার টিভি অনুষ্ঠানে গিয়েছি। তিনি ব্যবসায়ী হিসেবে সফল ছিলেন। বিপদে-আপদে মানুষের পাশে থাকতেন। ব্যবহারের দিক থেকেও অমায়িক।
আনিসুল হকের মৃত্যুতে ফেসবুক জুড়েও শোকের ছায়া
না ফেরার দেশে চলে গেলেন (ডিএনসিসি) মেয়র আনিসুল হক। বাংলাদেশ সময় বৃহস্পতিবার ১০ টা ২৩ মিনিটে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর।আনিসুল হকের মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
আনিসুল হকের মৃত্যুতে তারকাদের শোকগাঁথা
লন্ডনে চিকিৎসাধীন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন শোবিজ অঙ্গনের তারকারা।ফেসবুকে নকীব খান শোক প্রকাশ করে লিখছেন, ও মাই গড। আমি এক্সট্রিমলি শকড। ইন্নালিল্লাহে... রাজেউন। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌসে নসিব করুন। আমিন।
‘বাবার প্রতি আপনাদের ভালোবাসায় আমি অশ্রুসিক্ত’
আমার বাবা আজ (বৃহস্পতিবার) লন্ডন সময় ৪টা ৩৩ মিনিটে আমাদের ছেড়ে চলে গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজি উন)। ব্যবসা, সুশীল সমাজের সক্রিয় সদস্য ও সত্যিকারের দেশপ্রেমিক হিসেবে বাবার ব্যস্ততার কারণে তার সঙ্গে শৈশবে আমার খুব বেশি স্মৃতি নেই। কিন্তু যখন আমি বড় হয়েছি ততই তার সঙ্গে আমার সম্পর্ক ঘনিষ্ঠ হয়েছে।
৪ হাজার বাস বিদেশ থেকে আনার সিদ্ধান্ত মে মাসে : ওবায়দুল কাদের
রাজধানীতে গণপরিবহন সংকট নিরসনে বিদেশ থেকে ৪ হাজার বাস আনার বিষয়ে আগামী মে মাসে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার রুটে একটি পরিবহন সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।
‘রাজধানীতে সোয়া ৩ লাখ গাছ লাগানো হবে’
রাজধানীকে সবুজায়ন করার লক্ষে আগামী ২ বছরে ৩ লাখ ২৫ হাজার গাছের চারা লাগানো হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক। বৃহস্পতিবার রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত ‘জনস্বাস্থ্যে বায়ুদূষণের প্রভাব’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ পরিকল্পনার কথা জানান তিনি।










