ঢাকাবাসীর সমস্যা জানতে মোবাইল অ্যাপ
নাগরিক জীবনের নানা দুর্ভোগ এবং নগরের সেবা পেতে হয়রানির পাশাপাশি যে কোনো ধরনের দুর্নীতির অভিযোগ নাগরিকদের কাছ থেকে জানতে নতুন একটি মোবাইল অ্যাপ চালু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। বাংলাদেশ ইউনিভার্সিটি-বিইউয়ের আরবান ল্যাবের তৈরি করা এ অ্যাপের মাধ্যমে গ্রাহক নিকটবর্তী হাসপাতাল, থানা, বাস স্টেশন, ফায়ার সার্ভিস ও এটিএম বুথসহ জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানের ঠিকানাও পাবেন।
গুলশান-বনানীতে নতুন বাস-রিকশা চালু
পূর্ব নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী রাজধানীর অভিজাত এলাকা হিসেবে খ্যাত গুলশান, বনানী, নিকেতন ও বারিধারা আবাসিক এলাকায় চালু হয়েছে বিশেষ রঙের রিকশা ও শীতাতপনিয়ন্ত্রিত বাস।পাশাপাশি নিরাপত্তা প্রহরীও নিয়োগ করা হয়েছে। শীতাতপ বাস সার্ভিসের ভাড়া ১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রাথমিকভাবে দুটি রুটে ১০টি এসি বাস ও ৫০০টি রিকশা নামানো হয়েছে।
পার্কিংমুক্ত হলো তেজগাঁও ট্রাকস্ট্যান্ড সড়ক
রাজধানীর তেজগাঁও শিল্প এলাকা, মহাখালী বাস টার্মিনাল ও তেজগাঁও ট্রাকস্ট্যান্ড সংলগ্ন সড়ক পার্কিংমুক্ত ঘোষণা করা হয়েছে। গতকাল বিকালে তেজগাঁও ট্রাকস্ট্যান্ড সংলগ্ন সড়কে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক।
বিশ্বের অনেক দেশের চেয়ে ঢাকা নিরাপদ
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক বলেছেন, বিশ্বের অনেক দেশ কিংবা শহরের চেয়ে ঢাকা অনেক নিরাপদ। আমাদের অনেক সমস্যা থাকতে পারে, কিন্তু এটা বিশ্বের অনেক দেশের তুলনায় বাসযোগ্য শহর। আমাদের এই শহরকে আরও ভালো করে গড়ে তোলা উচিত।
ঢাকায় নামছে নারী ও শিশুবান্ধব তিন হাজার বাস : আনিসুল হক
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক বলেছেন, ঢাকা শহরে নতুন তিন হাজার বাস নামাব। যেগুলো নারী ও শিশুবান্ধব হবে। ইতিমধ্যে ১০০ থেকে ১২৫ পাবলিক টয়লেট স্থাপনের কাজ চলছে, সেখানে নারীদের জন্য সংরক্ষিত টয়লেটও থাকবে।
মেয়র আনিসের উদ্যোগ বাগান-বিলাসে সাজছে ঢাকা
শহরজুড়ে যানজট। চারপাশে দূষিত পরিবেশ। ইট-কাঠ-পাথরের নিচে চাপা পড়ে যাচ্ছে সবুজ। বাতাসে কমে যাচ্ছে অক্সিজেন। রাজধানীর চিরচেনা এই যান্ত্রিকতার মাঝেই গতকাল জাহাঙ্গীর গেট সংলগ্ন শাহীন স্কুলের সামনের মূল রাস্তাটিতে দেখা গেল ভিন্ন চিত্র। সেখানে সবুজ পাতা আর বাহারী রঙের ফুলে ছেয়ে গেছে সম্পূর্ণ ফুটওভার ব্রিজটি।
শিক্ষার্থীদের নিয়ে সবুজ ঢাকা মিশনে আনিসুল
ময়লা-আবর্জনামুক্ত সবুজ ঢাকা গড়ার মিশনে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছেন উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক। গতকাল সকালে স্বেচ্ছাসেবক শিক্ষার্থীদের নিয়ে রাজধানীর বিজয় সরণি এলাকা থেকে তিনি এ যাত্রা শুরু করেন।
মুখোমুখি তিন সিটি মেয়র
ঢাকা মহানগরী ও বন্দরনগরী চট্টগ্রামে সমস্যার শেষ নেই। নগরবাসীর সমস্যার সমাধান খোঁজা হবে ঢাকা উত্তর সিটির মেয়র আনিসুল হক, দক্ষিণ সিটির মেয়র সাঈদ খোকন এবং চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাসির উদ্দিনের কাছে। নগরবাসী হিসেবে আপনার চারপাশের সমস্যা, সংকট সংক্ষিপ্ত আকারে লিখে পাঠান।
বদলে গেছে গাবতলী
টেকনিক্যাল থেকে গাবতলী হয়ে আমিনবাজার সেতু পর্যন্ত সড়কটি পার্কিংমুক্ত থাকায় দুর্ভোগ থেকে রেহাই পেয়েছেন যাত্রীরা। আগে এই পথটুকু পার হতে ৪০-৪৫ মিনিট সময় লাগত, এখন যাওয়া যাচ্ছে ৫-৭ সাত মিনিটেই। দূরের যাত্রী ও নগরবাসীদের প্রত্যাশা—এই অবস্থা যেন বজায় থাকে।








