মিরপুর থেকে আনিসুলের গণসংযোগ
ঢাকা উত্তরের আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আনিসুল হক মিরপুর এলাকায় গণসংযোগ শুরু করেছেন। শনিবার সকাল ৯টা থেকে তিনি এ কর্মসূচি শুরু করেন।
বইছে প্রতিশ্রুতির বন্যা
তিন সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে প্রচারণায় মাঠে নেমেছেন মেয়র ও কাউন্সিল প্রার্থীরা। জোরেসোরেই তারা মাঠে নেমেছেন। ঢালাওভাবে অঙ্গীকার করছেন ঢাকা সিটিকে সাজাবেন স্বপ্নের সিটিতে। মেয়র প্রার্থীরা কেউ কেউ চান ঢাকাকে যানজটমুক্ত নগরী করতে। আবার কেউবা অঙ্গীকার করছেন প্রিয় নগরীকে জলাবদ্ধতা থেকে রক্ষা করার।
মনোনয়নপত্র জমা দিলেন আনিসুল-কবরী-নাদের
ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ-সমর্থিত এফবিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি আনিসুল হক মনোনয়নপত্র জমা দিয়েছেন।
শুক্রবার নির্বাচনী প্রচারে নামছে সহস্র নাগরিক কমিটি
আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের পক্ষে প্রচার চালাতে মাঠে নামছে সহস্র নাগরিক কমিটি। আগামীকাল শুক্রবার থেকে এ প্রচার কার্যক্রম শুরু হবে।
সি-শেল রেস্তোরাঁ পরিদর্শনে ডিএনসিসির মেয়র
সোমবার ভোর রাতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত উত্তরা ৪ নম্বর সেক্টরের সি-শেল চাইনিজ রেস্তোরাঁ পরিদর্শন করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক। সোমবার দুপুর দেড়টায় মেয়র ঘটনাস্থল পরিদর্শনে যান। এ সময় তিনি ফায়ার ব্রিগেড ও র্যাবের কর্মকর্তা এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেন।
যানজট নিরসনে ২২ ইউ-লুপ : সেতুমন্ত্রীর অাশ্বাস
যানজট নিরসনে গাজীপুর থেকে রাজধানীর তেজগাঁও সাতরাস্তা পর্যন্ত ২২টি ইউ-লুপ স্থাপনে প্রয়োজনীয় জায়গা ছেড়ে দেওয়াসহ সার্বিক সহযোগিতার আশ্বাস দিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শুরু হয়েছে সায়েন্স ফিকশন ফেস্টিভ্যাল
রাজধানীর গণগ্রন্থাগার প্রাঙ্গণে শুরু হয়েছে দুই দিনব্যাপী বাংলাদেশ সায়েন্স ফিকশন ফেস্টিভ্যাল-২০১৭। শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে ফেস্টিভ্যালের উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক এবং শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল।
প্রধানমন্ত্রীকে ডিএনসিসি মেয়রের ফুলেল শুভেচ্ছা
গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইংরেজি নববর্ষের প্রথম ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক। রোববার সন্ধ্যায় ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মো. মঞ্জুর-ই-মওলা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
`পরিষ্কার ও বাতি জ্বালানো ছাড়া মেয়রের তেমন কাজ নেই`
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক বলেছেন, ‘পরিষ্কার করা ও বাতি জ্বালানো ছাড়া মেয়রের তেমন কোনো কাজ নেই। সব জায়গার মশা মারার ক্ষমতাও এই পরিষদের (সিটি করপোরেশন) নেই।’
রপ্তানি ব্যবসার ভিত নড়ে ওঠার শঙ্কা আনিসুলের
বাংলাদেশে দুই বিদেশি হত্যাকাণ্ডের মতো আর পাঁচটি হত্যাকাণ্ড হলে রপ্তানি ব্যবসার ভিত নড়ে উঠবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক।










