রাস্তায় ধস : সেনাবাহিনীর সহায়তা চাইলেন দুই মেয়র
রাজধানীর সিআর দত্ত রোডস্থ সুন্দরবন হোটেল পরিদর্শন করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন ও স্থানীয় সংসদ সদস্য ফজলে নূর তাপস। বুধবার বেলা ১১টার দিকে তারা সুন্দরবন হোটেলের পাশের দেবে যাওয়া রাস্তা পরিদর্শন করেন। এর আগে ঘটনাস্থলে আসেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক। এ সময় সিটি করপোরেশনের অন্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
চাঁদাবাজি বন্ধের দাবি ব্যবসায়ীদের, মেয়রদের কর
আগামী তিন বছরের মধ্যে ঢাকাকে গ্রিন সিটি হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করে- এ জন্য ব্যবসায়ীদের কাছে ‘নিয়মিত কর’ চাইলেন তিলোত্তমা ঢাকার দুই মেয়র আনিসুল হক ও সাঈদ খোকন। জবাবে ব্যবসার পরিবেশ তৈরির পাশাপাশি- ‘হয়রানি আর চাঁদাবাজি বন্ধে’ দুই নগর অধিপতির হস্তক্ষেপ চাইলেন ব্যবসায়ীরা।
নির্বাচনে সমর্থকরাই খরচ করেছেন: আনিসুল হক
টিআইবি কিসের ভিত্তিতে রিপোর্টটি করেছে সেটি আমার জানা নেই। তবে আমি যখন নির্বাচন করি তখন একা খরচ করিনি। আমার সমর্থকরা ব্যক্তিগতভাবে খরচ করেছেন বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তরের নবনির্বাচিত মেয়র আনিসুল হক।
পরিকল্পিত কি না জানি না : মেয়র
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক বলেছেন, ‘গুলশানে ডিসিসি মার্কেটে অগ্নিকাণ্ড পরিকল্পিত কি না তা আমি জানি না। তবে ভবনের নিচে কোনো মানুষ চাপা পরেনি।’
আনিসুল-সাঈদ-আব্বাস বৈধ, বাদ পড়লেন মিন্টু-পিন্টু
আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে লড়াই করার অনুমতি পেয়েছেন আনিসুল হক, বাহাউদ্দিন বাবুল ও তাবিদ আউয়াল। আর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে লড়তে পারবেন বিএনপির নেতা মির্জা আব্বাস ও আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সাঈদ খোকন।
‘আমি কারো শত্রু নই’
প্রায় আড়াই ঘণ্টা অবরুদ্ধ থাকার পর মুক্ত হয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক। বাংলাদেশ ট্রাক ও কাভার্ডভ্যান ড্রাইভার্স ইউনিয়নের কার্যালয় থেকে বের হয়ে তিনি বিক্ষুব্ধ শ্রমিকদের শান্ত করতে তাদের উদ্দেশে বক্তব্য দেন।
‘অনিয়ম দেখলে এসএমএস করুন’
জবর দখলসহ যে কোনো ধরণের অনিয়ম দেখলে মোবাইল ফোনে এসএমএস করতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক ।
পরিচ্ছন্ন ঢাকা গড়তে নগরবাসীর সহযোগিতা চাইলেন মেয়র
পরিচ্ছন্ন ঢাকা গড়তে নগরবাসীর সহযোগিতা চেয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক। শুক্রবার সকালে গুলশান-২ এ ডিএনসিসির প্রস্তাবিত নতুন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি সহযোগিতার আহ্বান জানান। হাইকোর্টের আদেশ সম্পর্কে সবাইকে অবহিত করার লক্ষ্যে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
কারওয়ান বাজার ভেঙে দেওয়া হবে: আনিসুল হক
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক বলেছেন, রাজধানীর কারওয়ান বাজার ভেঙে দেওয়া হবে। এর বিকল্প হিসেবে রাজধানীর মহাখালী ও আমিনবাজারে পাঁচতারা মানের মার্কেট গড়ে তোলা হয়েছে। এই সব মার্কেট দ্রুত চালু করা সম্ভব। এ ছাড়া আরেকটি মার্কেট হচ্ছে যাত্রাবাড়ীতে।
‘প্রধানমন্ত্রীর সঙ্গে জনগণেরও সমর্থন দরকার’
ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনের আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আনিসুল হক বলেছেন, নির্বাচনে জিততে হলে শুধুমাত্র প্রধানমন্ত্রীর সমর্থন নয় জনগণেরও সমর্থনের দরকার।











