আনিসুল-খোকনের বড় চ্যালেঞ্জ ইশতেহার বাস্তবায়ন
মুহাম্মদ নঈমুদ্দিন : ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আনিসুল হক ও সাঈদ খোকন আজ দায়িত্ব নেবেন। সকাল ৯টায় শপথ গ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে তাদের কার্যক্রম।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মেয়র-কাউন্সিলরদের শ্রদ্ধা
শপথ নেওয়ার পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের নির্বাচিত মেয়র এবং কাউন্সিলররা। বুধবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তারা।
আনিসুল হকের অসমাপ্ত কাজের প্রতিশ্রুতি আব্দুর রহিমের
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উপনির্বাচনে পাঁচজন মেয়র প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আব্দুর রহিম তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ইশতেহার ঘোষণা করেন তিনি। ইশতেহারে ১০টি বিষয় তুলে ধরেছেন আব্দুর রহিম।
জনসেবা নিশ্চিতে ৫শ কোটি টাকা চাইলেন আনিসুল
জনসেবা নিশ্চিত করতে ৫শ কোটি টাকা থোক বরাদ্দ চেয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এছাড়াও নিজস্ব ভবন নির্মাণে সরকারের সহযোগিতা চেয়েছেন ডিএনসিসি’র মেয়র আনিসুল হক।
ভবনে রং করার পরামর্শ মেয়রের
রাজধানীর উত্তরা এলাকার ভবনগুলোতে দীর্ঘদিন রং করা না হলে, আগামী ছয় মাসের মধ্যে মার্জিত রং করার পরামর্শ দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক।
ডিএনসিসি নির্বাচনে আ.লীগের প্রার্থী আনিসুল হক
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী চূড়ান্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে অনির্ধারিত আলোচনায় ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রাক্তন সভাপতি আনিসুল হককে ডিএনসিসি নির্বাচনে মেয়র প্রার্থী করা হচ্ছে বলে জানান।
মুসলিম বাজারে প্রচারণায় আনিসুল হক
ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আনিসুল হক রাজধানী মিরপুরের মুসলিম বাজারে প্রচারণা চালাচ্ছেন। বুধবার সকালে মুসলিম বাজার থেকে ১৬তম দিনের এ প্রচারণা শুরু করেন তিনি।
নববর্ষের শুভ্ছো নিয়ে প্রচারণায় আনিসুল হক
সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে অষ্টম দিনের মতো নির্বাচনী প্রচারণা শুরু করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আনিসুল হক।আজ মঙ্গলবার তার নববর্ষের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করার কথা রয়েছে। পাশাপাশি তিনি দিনব্যাপী বেশ কিছু জনসংযোগ কর্মসূচিতেও যোগ দিবেন।
আনিসুলকে সমর্থন দিল শীর্ষ তিন ব্যবসায়ী সংগঠন
ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আনিসুল হককে পূর্ণ সমর্থন দিয়েছে দেশের তিন শীর্ষ ব্যবসায়ী সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ এবং বিটিএমএ।
মিন্টুর প্রার্থিতা বাতিল : মনস্তাত্ত্বিকভাবে এগিয়ে আনিসুল
ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি-সমর্থিত মেয়র প্রার্থী আব্দুল আউয়াল মিন্টুর মনোনয়নপত্র আপিল বিভাগও খারিজ করে দিয়েছেন। আর এর মধ্য দিয়ে এ নির্বাচনে তার প্রার্থিতার সুযোগ পুরোপুরি বিলোপ হলো।










