মেয়র আনিসুল হকের অবস্থার সর্বশেষ
ঢাকা উত্তরের মেয়র আনিসুল হককে আবারো লন্ডনের একটি হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়েছে বলে তার ঘনিষ্ঠ কয়েকজন জানালেও এ বিষয়ে কোন মন্তব্য করেননি চিকিৎসার বিষয়ে গণমাধ্যমকে জানানোর জন্য দায়িত্বপ্রাপ্ত নাগরিক টিভির সিইও আব্দুন নূর তুষার।
সবার মাঝে ফিরে আসুন প্রিয় মেয়র
‘চিকিৎসার স্বার্থে’ এখনো ঘুমিয়ে আনিসুল হক
লন্ডনে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকা ঢাকা উত্তরের মেয়র আনিসুল হকের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তিনি স্বাভাবিকভাবে শ্বাস-প্রশ্বাস নিতে পারছেন। তবে এখনো চিকিৎসার স্বার্থে তাকে হাসপাতালে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে বলে জানিয়েছেন গণমাধ্যম ব্যক্তিত্ব ও নাগরিক টিভি’র প্রধান পরিচালন কর্মকর্তা ডা. আবদুন নূর তুষার।
মেয়র আনিসুল হকের নির্দেশনা মেনে ফুটপাতে আবারও উচ্ছেদ অভিযান
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের অনুপস্থিতিতে রাজধানীর যেসব জায়গায় ফুটপাত দখল হয়েছিল সেসব দখলকৃত ফুটপাত মুক্ত করার কাজ আবারও শুরু করেছেন ডিএনসিসির কর্মকর্তারা। সেই কার্যক্রমের ধারাবাহিকতায় রাজধানীর এফডিসির পাশের রাস্তায় মাছ বাজার ও দোকানপাট পুনরায় উচ্ছেদ করা হয়েছে।
ওয়াসাকে বিকলাঙ্গ বললেন উত্তরের মেয়র আনিসুল
ওয়াসাকে ক্যান্সার আক্রান্ত এবং বিকলাঙ্গ সন্তান বলে উল্লেখ করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক। তিনি বলেন, সংবিধানমতো সব কিছুই তার এখতিয়ারে না থাকার পরও সব ভোগান্তির জন্য মানুষ তাকেই দুষছে। তবে, তিন মাসের মধ্যে ঢাকার সব খাল উদ্ধার করে পরিস্কারের অঙ্গীকার করেছেন তিনি।
চিকুনগুনিয়ার বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করছি: আনিসুল হক
চিকুনগুনিয়ার বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক। এছাড়া খুব অল্প সময়ের মধ্যে চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে আনা হবে বলেও জানিয়েছেন তিনি।
ফুটপাত থেকে ‘নো পার্কিং’ সাইন সরাতে হবে: আনিসুল হক
আগামী এক সপ্তাহের মধ্যে রাস্তা ও ফুটপাত থেকে সকল দূতাবাস, সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের ‘নো পার্কিং’ সাইন সরাতে হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক।
দুই মেয়র পেরেছে, দুই মেয়রই পারবে
এই কদিন আগেও যে ঢাকা শহরে সৌন্দর্যের চরম ঘাটতি ছিল দুই মেয়রের প্রাণান্তকর চেষ্টায় সেই ঢাকা শহরে আস্তে আস্তে কিছুটা হলেও নতুন সৌন্দর্যের দেখা পাওয়া যাচ্ছে। রাস্তাঘাটে যত্রতত্র ময়লা, আবর্জনার স্তুপ কমে আসছে। এবারের পবিত্র ঈদ উল আজহা ঘিরে হাজার হাজার পশু কোরবানি হলেও নগরীতে সেই আগের মতো ময়লার ছড়াছড়ি বা উৎকট গন্ধ নেই।
লাকী আখন্দের সঙ্গে আনিসুল হকের কিছু মুহূর্ত
অনেক দিনের বন্ধু তারা। বন্ধুর সঙ্গে গান গেয়ে কত রাত কেটে গেছে তা হয়তো জানা নেই মেয়র আনিসুল হকের। তাই কিংবদন্তি সঙ্গীতশিল্পী বন্ধু লাকী আখন্দের সঙ্গে সুন্দর কিছু মুহূর্ত উপভোগ করলেন তিনি।
ব্যান্ড ফেস্টে গান গাইলেন আনিসুল হক
‘অাবার এলো যে সন্ধ্যা শুধু দু’জনে’ জনপ্রিয় এ গানটি ব্যান্ড ফেস্টের মঞ্চে গেয়ে শোনালেন উত্তরের মেয়র আনিসুল হক। কিংবদন্তি সঙ্গীতশিল্পী লাকি আখন্দের প্রতি শ্রদ্ধা জানিয়ে গানটি পরিবেশন করেন তিনি। অবশ্য তাকে সঙ্গ দিয়েছেন আইয়ূব বাচ্চু।








