News2026-02-03T04:32:50+00:00

প্রথম দিনই অফিসে কর্মব্যস্ত আনিসুল হক

মেয়র হিসেবে শপথ নেয়ার পরই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে অফিস করেছেন নবনির্বাচিত মেয়র আনিসুল হক। প্রথম দিনই অফিসে ব্যস্ত সময় কাটিয়েছেন তিনি। ইশতেহারে দেয়া অঙ্গিকার পূরণে সকলের সাহায্য চেয়েছেন।

আনিসুল হকের স্বপ্ন পূরণে পার্ক থেকে ওরসের স্থাপনা উচ্ছেদ

প্রয়াত মেয়র আনিসুল হকের সুবজ ঢাকার স্বপ্ন পূরণ করতে রাজধানীর ফার্মগেটের আনোয়ারা পার্ক মুক্ত করেছে সিটি কর্পোরেশন। চ্যানেল আইয়ে সংবাদ প্রচারের পর পার্ক থেকে কুতুববাগ দরবারের ওরসের জন্য বসানো সব স্থাপনা উচ্ছেদ করেছে তারা। পার্কের পরিবেশ রক্ষার এ উদ্যোগে সন্তুষ্ট স্থানীয়রাও।

ইউটিউবে এখনও আনিসুল হককে খুঁজছে মানুষ

সদ্য প্রয়াত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হককে এখনও দেশের জনগণ খুঁজছে ইউটিউবে আর তাকে স্মরণ করছে সামাজিক মাধ্যমে। বনানী কবরস্থানে শেষ নিদ্রায় শায়িত এই জনপ্রিয় মেয়রের উপস্থাপিত ৮০ ও ৯০ এর দশকের কিছু ভিডিও ইউটিউবে দেখছেন অনেকে।

‘নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে’

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত মেয়র আনিসুল হকের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ ৩০ নভেম্বর। একজন আনিসুল হকের নাম মিশে আছে এই ঢাকার সঙ্গে। তাঁর নাম ছুঁয়ে আছে এই নগরের প্রতিটি মানুষের হৃদয়ে। তার এ শুন্যতা পূরণ হবার নয়।

আনিসুল হক প্রমাণ করেছেন ব্যবসায়ীরাও ভালো রাজনীতিবিদ হতে পারেন

প্রধানমন্ত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, দেশকে ভালবেসে দেশের উন্নয়নে কীভাবে কাজ করতে হয় তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে গেছেন মেয়র আনিসুল হক। ব্যবসায়ীরাও যে ভাল রাজনীতিবিদ হতে পারে তাও বুঝিয়ে গেছেন তিনি।

ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আনিসুল হক। নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির তাবিথ আউয়ালকে বিশাল ব্যবধানে পরাজিত করেন তিনি।

আনিসুল হক কখনো চাননি কর্মহীন জীবন যাপন করতে: রুবানা হক

মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে বিজিএমইএ ভবনে প্রয়াত মেয়র আনিসুল হকের জন্য আয়োজিত দোয়া মাহফিলে বক্তব্য রাখেন আনিসুল হকের স্ত্রী রুবানা হক। স্বামীর স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, কপালি মানুষ কপাল নিয়ে চলে গেছেন। সেটা শুধু একটি কারণে, প্রধানমন্ত্রী সেই জায়গাটা করে দিয়েছেন।

মেয়র আনিসুল হকের অনুপস্থিতির সুযোগে আবারও ফুটপাত দখল

চলতি বছর রমজানের আগেও ঢাকা উত্তর সিটি করপোরেশনের একাধিক জায়গায় অবৈধভাবে বসা ফুটপাতের দোকানগুলো দেখা যায়নি। উত্তরের মেয়র আনিসুল হকের চেষ্টায় নগরবাসী তখন কিছুটা হলেও শান্তিপূর্ণভাবে ফুটপাতে চলাফেরা করেছেন।

মেয়রের হাতে কিন্তু কোন জাদু নেই: মেয়র আনিসুল হক

টানা বৃষ্টিতে সারা দেশের মতো রাজধানীবাসীর জনজীবনে দূর্ভোগ হিসেবে দেখা দিয়েছে বিভিন্ন স্থানের জলবদ্ধতা। বুধবার সকাল থেকে রাজধানীর গুলশান, বনানীসহ বিভিন্ন এলাকায় ঘুরে সাংবাদিকদের সঙ্গে জলবদ্ধতার কারণ ও সমাধানের উপায় বলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক।

মশা মারতে এবার কামান দাগালেন মেয়র আনিসুল হক

চিকুনগুনিয়া নিয়ে বিতর্কিত মন্তব্যের পরিপ্রেক্ষিতে দুঃখপ্রকাশের পর মশা মারতে এবার নিজেই কামান (কামান সদৃশ মশা নিধনে ব্যবহৃত যন্ত্র) দাগালেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক।

Go to Top