মেয়র আনিসুল হকের কর্মময় ৭৮০ দিন
২০১৫ সালের ২৮ এপ্রিল নির্বাচনে বিজয়ী হয়ার পর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র হিশেবে ৬ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে শপথ নেন আনিসুল হক। এরপর স্বপ্নকারিগর হয়েই নেমে পড়েন সবুজ ও পরিচ্ছন্ন নগর গড়ার কর্মযজ্ঞে। সে পথচলা থেমে গেল ৭৮০ দিনে।
নগর সরকারের স্বপ্ন দেখেন না আনিসুল হক
রাজধানী ঢাকাকে ঘিরে নগর সরকারের স্বপ্ন দেখেন না ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক। এটাকে রাজনৈতিক উল্লেখ করে তা সরকারের হাতেই রাখতে চান তিনি। বেশ কয়েকটি অনলাইন নিউজ পোর্টাল ও রেডিওর প্রতিনিধিদের সঙ্গে গতকাল শনিবার এক মতবিনিময়কালে নগর সরকার সম্পর্কে তার মতামত ব্যক্ত করেন।
আমি জনগণের কামলা -আনিসুল হক
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক বলেছেন, লোকে আমাকে সকালে বলে মেয়র, দুপুরে বলে মাস্তান মেয়র আর সন্ধ্যায় আবার মাওলানাদের মতো দাওয়াত দিয়ে বিভিন্ন অনুষ্ঠানে নিয়ে যায়। প্রতিদিন কারণে-অকারণে লোকে আমাকে ফোন করে। তাদের বিভন্ন সমস্যার কথা জানিয়ে সাহায্য চায়। আমি জনগণের কামলা। তাদের জন্য ব্যস্ত থাকাটাকেই এখন উপভোগ করি।
কুটনৈতিকপাড়ায় ‘লোকাল সিকিউরিটি’ বাহিনী হচ্ছে-আনিসুল হক
রাজধানীর কূটনৈতিক পাড়ার নিরাপত্তার জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে ‘স্পেশাল লোকাল সিকিউরিটি’ বাহিনী করা হচ্ছে বলে জানিয়েছেন মেয়র আনিসুল হক।
স্বপ্নেও ভাবিনি এমন ঘটনা ঘটবে -আনিসুল হক
গুলশানের আর্টিজান হোটেলের ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক বলেন, ইতিহাসের সবচেয়ে জঘন্য ঘটনা ঘটল। আমি স্বপ্নেও ভাবিনি, এ ধরনের ঘটনা ঘটবে। এটা প্রথম, এটাই যেন শেষ হয়। এ ধরনের ঘটনার বিরুদ্ধে দলমত নির্বিশেষে সবাইকে দাঁড়াতে হবে।
গুলশান-বনানী এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে – আনিসুল হক
গুলশানের হলি আর্টিজানে সন্ত্রাসী হামলার তিন মাস পরও বাংলাদেশে অবস্থানরত বিদেশী রাষ্ট্রদূতদের আতংক পুরোপুরি কাটেনি। তারা জানিয়েছেন, সরকারের পদক্ষেপে তারা সন্তুষ্ট, ভয়ও কিছুটা কেটেছে, তবে সম্পূর্ণভাবে দূর হয়নি। এজন্য তারা নিরাপত্তা ব্যবস্থা আরো উন্নত করার দাবি জানিয়েছেন।
ছয় মাসের মধ্যে ঢাকা হবে বিদেশী শহর : আনিসুল হক
ছয় মাসের মধ্যে ঢাকা শহরকে বিদেশী শহরগুলোর মত করবো বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক। তিনি বলেন, ঢাকার উন্নয়নের জন্য সরকারের কাছ থেকে এক হাজার কোটি টাকা পেয়েছি। জনগণ, স্থানীয় নেতা ও সিটি কর্পোরেশনের সহযোগিতায় সমগ্র ঢাকা শহরকে বদলে দেয়া হবে।
বর্জ্য সরাতে প্রয়োজনে ফোন করুন কন্ট্রোল রুমে -আনিসুল হক
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার কোরবানিকৃত পশুর বর্জ্য ৪৮ ঘণ্টার মধ্যে অপসারণের আশা প্রকাশ করেছেন মেয়র আনিসুল হক। তিনি বলেন, সিটি কর্পোরেশনের একার পক্ষে এ কাজ করা কোনোভাবেই সম্ভব নয়। এ কাজে সর্বস্তরের নগরবাসীর একান্ত সহযোগিতার প্রয়োজন।
অনুমোদনহীন বিলবোর্ড না সরালে মামলা আনিসুল হক
অবৈধ বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন, দেয়াল লিখন ও তোরণ সরিয়ে নেয়ার আহ্বান পুনর্ব্যক্ত করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক বলেছেন, নইলে ব্যাপক অভিযান চালিয়ে সেগুলো উচ্ছেদ করা হবে। গতকাল শুক্রবার রাজধানীর গুলশান-২ অবস্থিত সিটি কপোরেশনের নতুন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আপনারা নিজে থেকে এসব সরিয়ে নিন। নইলে আমাদের ম্যাজিস্ট্রেটরা এগুলো উচ্ছেদ করবে।
স্মার্ট সিটি হ্যাকাথনের উদ্বোধনী অনুষ্ঠানে আনিসুল হক নির্বাচনের সময় না বুঝেই হাজারো কমিটমেন্ট করেছি
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক বলেছেন, নির্বাচনের সময় বুঝে না বুঝে হাজারো রকমের কমিটমেন্ট করে ফেলেছি। বলেছিলাম স্মার্ট সিটি বানাবো। আমি কখনো বুঝি নাই স্মার্ট সিটি কি জিনিস। বলেছিলাম যানজট থাকবে না, আমি জানতামই না যানজট নিরসন সিটি কর্পোরেশনের আওতায় পড়ে না। বলেছিলাম জলজট থাকবে না।








