মশারির কথায় দুঃখ প্রকাশ মেয়র আনিসুল হকের
রাজধানীতে চিকুনগুনিয়া ছড়িয়ে পড়ায় সিটি কর্পোরেশনের দায় অস্বীকার করে ‘কারো ঘরের মশারি টানাতে পারবেন না’ বলে মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক। গতকাল শনিবার ডিএনসিসির স্বাস্থ্য বিভাগ আয়োজিত চিকুনগুনিয়া ও ডেঙ্গু প্রতিরোধ র্যালি শুরুর আগে সাংবাদিকদের উদ্দেশে দেওয়া বক্তব্যের সময় এ দুঃখ প্রকাশ করেন তিনি।
লন্ডনের আইসিইউতে চিকিৎসাধীন মেয়র আনিসুল হক
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে লন্ডনের একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন। আজ বুধবার মেয়রের ব্যক্তিগত সহকারী মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, গত ২৯ জুলাই আনিসুল হক মেয়ের সন্তানের জন্ম উপলক্ষে লন্ডন যান।
শঙ্কামুক্ত উত্তরের মেয়র আনিসুল হক
লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক। তাকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি মস্তিষ্কের রক্তনালির প্রদাহজনিত রোগে আক্রান্ত। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি এখন শঙ্কামুক্ত। ঈদের পর দেশ ফিরতে পারবেন।
মেয়র আনিসুল হকের অবস্থা অপরিবর্তিত
মস্তিষ্কের রক্তনালীর প্রদাহ নিয়ে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হকের অবস্থা অপরিবর্তিত বলে জানিয়েছেন তার ছেলে নাভিদুল হক। মেয়রকে এখনও নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে গতকাল বৃহস্পতিবার বিকালে জানান নাভিদুল। বুধবার তাঁর অবস্থা যেমন ছিল, গতকাল বৃহস্পতিবারও একই অবস্থা ছিল বলে জানানো হয়।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হকের শারীরিক অবস্থার আরো উন্নতি
লন্ডনে চিকিৎসাধীন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হকের শারীরিক অবস্থার ক্রমান্বয়ে উন্নতি হচ্ছে। তাকে গত ৩১ অক্টোবর নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে রিহ্যাবিলিটেশনে স্থানান্তর করা হয়েছে। তবে কোন কোন সামাজিক গণমাধ্যম ও অনলাইন নিউজ পোর্টালে মেয়র আনিসুল হক এবং তার শারীরিক অবস্থা নিয়ে নেতিবাচক প্রচারণা করে চলছে যা সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর।
‘লাইফ সাপোর্টে’ মেয়র আনিসুল হক
লন্ডনে ‘লাইফ সাপোর্টে’ আছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক। বার্তা সংস্থা ইউএনবি এ তথ্য জানিয়েছে। মেয়র আনিসুল হকের ব্যক্তিগত সহকারী মিজানুর রহমান জানিয়েছেন, গতকাল মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় আনিসুল হকের শারীরিক পরিস্থিতি অবনতি হওয়ায় তাকে ‘লাইফ সাপোর্টে’ নেয়া হয়।
মেয়র আনিসুল হকের ইন্তেকাল
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)-এর মেয়র আনিসুল হক ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন। গতকাল বাংলাদেশ সময় রাত ১০টা ২৩ মিনিটে লন্ডনের ইউস্টনের ইউনিভার্সিটি কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৬৫ বছর। মৃত্যুকালে তার পাশে ছিলেন স্ত্রী রুবানা হক ও সন্তানরা।
শনিবার আর্মি স্টেডিয়ামে উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হকের নামাজে জানাজা
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মরহুম আনিসুল হকের নামাজে জানাজা শনিবার বাদ আসর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। নামাজে জানাজা শেষে তাঁকে বনানী কবরস্থানে দাফন করা হবে। গতকাল শুক্রবার সকালে উত্তর সিটি কর্পোরেশনের জনসংযোগ বিভাগ থেকে ইনকিলাবকে এ তথ্য জানানো হয়।
মেয়র আনিসুল হকের মৃত্যুতে বাংলাদেশের অপূরণীয় ক্ষতি হয়ে গেলো-ওবায়দুল কাদের
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘ডিএনসিসি’র মেয়র আনিসুল হকের মৃত্যুতে বাংলাদেশের অপূরণীয় ক্ষতি হয়ে গেলো। তিনি গ্রিন অ্যান্ড ক্লিন ঢাকার স্বপ্ন দেখছিলেন’।
সমাজ সেবায় প্রতিকৃতি মেয়র আনিসুল হক
সবার প্রিয় মেয়র আনিসুল হক চলে গেলেন না ফেরার দেশে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত মেয়র ৩০ নভেম্বর ২০১৭ বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১০টা ২৩ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন লন্ডনের দি ওয়েলিংটন হাসপাতালে। তার বয়স ৬৫ হলেও তিনি ছিলেন এক আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী তরুণ।







