News2026-02-03T04:32:50+00:00

আনিসুল হকের মৃত্যুতে নানা মহলের শোক

স্টাফ রিপোর্টার : ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হকের মৃত্যুতে প্রেসিডেন্ট আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন। মেয়রের মৃত্যুর পর তারা পৃথক শোক বার্তায় মরহুম মেয়রের পরিবারের প্রতি সমবেদনাও জানান।

নগরবাসীর সেবায় যা করে গেলেন আনিসুল হক

সায়ীদ আবদুল মালিক : ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র আনিসুল হক। প্রথমে ব্যবসায়ী, তারপর স্মার্ট টিভি উপস্থাপক। এ দুই পরিচয়েকে ছাপিয়ে প্রায় তিনি বছর আগে রাজনীতির খাতায় নাম লেখান তিনি। এখানেও চমক।

উন্নয়নের প্রকৃত স্বপ্নদ্রষ্টার বিদায়

বৃহস্পতিবার রাতে ঢাকা উত্তরের সফল ও নন্দিত মেয়র আনিসুল হকের ইন্তেকালের সংবাদটি শুনে দুঃখভারাক্রান্ত হয়ে চোখের পানি ধরে রাখতে পারিনি। কোন ঘটনায়ই সাংবাদিকদের কখনো আবেগপ্রবণ হতে নেই। এই সত্যটি জেনে এবং মেনেও একজন পেশাদার সাংবাদিক হিসেবে আমি মেয়র আনিসুল হকের ইন্তেকালের খবরটিতে নিজেকে আবেগের বাইরে রাখতে পারিনি।

এক কল্যাণকামী স্বাপ্নিকের ইন্তেকাল

স্বপ্নের ফেরিওয়ালা আনিসুল হক আর নেই। সাড়ে তিন মাস অসুস্থ থাকার পর লন্ডনে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। ইন্নাল্লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। ২০১৫ সালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হওয়ার পর তিনি ঢাকাকে উন্নত ও বসবাস উপযোগী করার দৃঢ়সংকল্প ঘোষণা করেন। তার স্বপ্ন ছিল ঢাকাকে এমনভাবে গড়ে তোলা, যা বাস্তবেই হবে ‘তিলোওমা’।

ফিরে যাচ্ছে পূর্বের অবস্থায়

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মরহুম মেয়র আনিসুল হকের উদ্ধার করা স্থান ও স্থাপনাগুলো ধীরে ধীরে দখল হয়ে যাচ্ছে। সেই সাথে তার নেয়া উদ্যোগগুলোর অবস্থাও বেহাল। মেয়রের অসুস্থতা ও পরে ইন্তেকাল, এরই মধ্যে প্রায় ৫ মাস পার হয়ে গেল। মেয়রের এই শূন্যতায় ঢিমেতালে দায়সারা গোছে চলছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নসহ নতুন- পুরনো সব কর্মকান্ড।

আনিসুল হকের অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়ন করবেন সাঈদ খোকন

রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রয়াত মেয়র আনিসুল হকের অসমাপ্ত কাজ সমাপ্তের দায়িত্ব পেলেন দক্ষিণ সিটির (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন। গতকাল সোমবার (২৭ আগস্ট) বিকেলে সচিবালয়ে সড়ক পরিবহন উপদেষ্টা পরিষদের সভায় এমন সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মেয়র আনিসুল হকের নামে সাতরাস্তা-কাওরানবাজার সড়কের নামকরণ

রাজধানীর তেজগাঁওয়ের সাত রাস্তার মোড় থেকে কারওয়ান বাজার পর্যন্ত রাস্তার নাম ‘মেয়র আনিসুল হকের নামে নামকরণ করা হয়েছে। আগে এ সড়কটির নাম ছিল ট্রাক স্ট্যান্ড সড়ক।

মেয়র আনিসুল হক সড়ক উদ্বোধন

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র মরহুম আনিসুল হকের নামে সড়ক উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার এক অনুষ্ঠানের মাধ্যমে রাজধানীর সাতরাস্তা থেকে তেজগাঁও রেললাইন পর্যন্ত সড়টির নামকরণ করা হয়েছে ‘মেয়র আনিসুল হক সড়ক’ নামে।

আজ ফেসবুক লাইভে আসছেন উত্তরের মেয়র আনিসুল হক

স্টাফ রিপোর্টার : আজ বোরবার সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক তার অফিশিয়াল ফেসবুক পেজে সরাসরি ভিডিও স¤প্রচারের মাধ্যমে নাগরিকদের মুখোমুখি হবেন। নাগরিকদের প্লাটফর্ম আমরা ঢাকায় ও মেয়রের লাইভ ব্রডকাস্ট-এ তাকে পাওয়া যাবে।

গুলশান হামলায় নিহতদের পরিবারের প্রতি মেয়র আনিসুল হকের সমবেদনা

হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় স্বজন হারানো প্রতিটি পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক। শোকাহত পরিবারের কাছে চিঠি পাঠিয়ে তিনি এ সমবেদনা জানান। গতকাল শুক্রবার ডিএনসিসির জনসংযোগ বিভাগ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

Go to Top