News2026-02-03T04:32:50+00:00

ছেলের কবরে চিরনিদ্রায় আনিসুল হক

চারদিকে শোকাতুর মানুষের ভিড়। পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীসহ সবার চোখে অশ্রুর ধারা। এমন আবেগঘন পরিবেশের মধ্যে অকৃত্রিম শ্রদ্ধা আর হৃদয় নিংড়ানো ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক। শনিবার (২ ডিসেম্বর) বাদ আসর বনানী কবরস্থানে ছোট ছেলে মো. শারাফুল হকের কবরে তাকে সমাহিত করা হয়।

আনিসুল হক সজ্জন ছিলেন: মওদুদ আহমদ

সদ্য প্রয়াত ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক কর্মঠ, সজীব ও সজ্জন ছিলেন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। শুক্রবার জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধে প্রজন্মের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

আনিসুল হক ছিলেন কর্মবীর: বি. চৌধুরী

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিকল্পধারা বাংলাদেশের সভাপতি এবং সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। তিনি বলেছেন, ‘আনিসুল হকের হঠাৎ চলে যাওয়াতে আমি দুঃখিত এবং মর্মাহত। আমার সঙ্গে ব্যক্তিগতভাবে তার পরিচয় ছিল। তিনি একজন কর্মবীর মানুষ ছিলেন। অল্প সময়ে অনেক কাজ করতে পারতেন।’

মায়ের পাশেই শায়িত হবেন আনিসুল হক

মা, শাশুড়ি ও ছোট ছেলের মো. শারাফুল হকের কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হবেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রয়াত মেয়র অনিসুল হক। আগামীকাল শনিবার বাদ আসর তাকে বনানী কবরস্থানে মায়ের কবরের পাশেই দাফন করা হবে।

প্রয়াত মেয়রকে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হকের মরদেহ দেখতে তার বাসায় আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তিনি মরদেহের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তার স্ত্রী-সন্তান ও স্বজনদের সমবেদনা জানান। বেলা ১টা ৫৫ মিনিটে প্রধানমন্ত্রী সেখানে পৌঁছান। আড়াইটার দিকে তিনি বের হয়ে যান।

মেয়রকে শেষ শ্রদ্ধা আর্মি স্টেডিয়ামে

সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হকের মরদেহ আর্মি স্টেডিয়ামে নেওয়া হয়েছে। শেষ শ্রদ্ধার জন্য শনিবার (২ ডিসেম্বর) বেলা ৩টার পরে বনানীর বাসা থেকে আর্মি স্টেডিয়ামে নিয়ে আসা হয় মেয়রের মরদেহ। এসময় মেয়রের বাসার সামনে প্রচুর মানুষ ভিড় করেন।

মেয়রের জানাজায় জনস্রোত

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রয়াত মেয়র আনিসুল হকের জানাজা সম্পন্ন হয়েছে। শনিবার (২ ডিসেম্বর) বাদ আসর তার জানাজা হয়েছে। এখানে তাকে শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নেমেছিল রাজধানীর আর্মি স্টেডিয়ামে।

শনিবার আর্মি স্টেডিয়ামে আনিসুল হকের জানাজা

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হকের জানাজা আগামী শনিবার (২ ডিসেম্বর) বাদ আসর রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে। বৃহস্পতিবার রাতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

আমাদের জুটি ভেঙে গেছে: সাঈদ খোকন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র (ডিএসসিসি) মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, ‘আমাদের একটা জুটি ছিল। তা ভেঙে গেছে। আর কেউ আমাকে কখনও বড় ভাইয়ের মতো পরামর্শ দেবেন না। আজ থেকে আমি বড় একা হয়ে গেলাম।’ শনিবার (২ ডিসেম্বর) দুপুরে বনানীর ৩২ নম্বর সড়কে ডিএনসিসি মেয়র আনিসুল হকের মরদেহ দেখতে এসে কথাগুলো বলেন তিনি।

বাসভবনে আনিসুল হকের মরদেহ

রাজধানীর বনানীর বাসভবনে নেওয়া হয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হকের মরদেহ। এর আগে আজ শনিবার (২ ডিসেম্বর) বেলা ১২টা ৪৫ মিনিটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার মরদেহ বহনকারী বিমানটি অবতরণ করে।

Go to Top