দুপুরে ঢাকায় পৌঁছাবে আনিসুল হকের মরদেহ
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হকের মরদেহ আজ শনিবার দুপুর ১টা ১০ মিনিটে ঢাকায় এসে পৌঁছাবে। এপিবিএন সহকারী পুলিশ সুপার তারিক আহমেদ বাংলা ট্রিবিউনকে একথা জানান।
আনিসুল হকের প্রতি দক্ষিণ সিটির শ্রদ্ধা
সদ্য প্রয়াত ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হকের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে আজ রবিবার অর্ধদিবস ছুটি ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। সংস্থার জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায় বিষয়টি বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন।
আনিসুল হক পরিবারের বটগাছ ছিলেন
ঢাকা মহানগর উত্তর সিটি করপোরেশেনের প্রয়াত মেয়র আনিসুল হক পরিবারের বটগাছ ছিলেন বলে মন্তব্য করেছেন তার ছোটভাই সহিদুল হক। বুধবার গুলশান আজাদ মসজিদে আনিসুল হকের কুলখানিতে তিনি এ মন্তব্য করেন। সহিদুল হক বলেন, আনিসুল হক বিরাট বটগাছ। সেই গাছের নিচে আমরা সবাই বড় হয়েছি। আমাদের পরিবারের কোনও সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হলে সবাই তার কাছে চলে যেতাম।
আনিসুল হকের মৃত্যুতে তিন দিনের শোক ঘোষণা ডিএনসিসি’র
মেয়র আনিসুল হকের মৃত্যুতে আজ (শুক্রবার) পহেলা ডিসেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত তিন দিনের শোক পালনের ঘোষণা দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এ জন্য আগামী রবিবার (৩ ডিসেম্বর ) ডিএনসিসি বন্ধ থাকবে।
থমকে গেলো সব স্বপ্ন
আনিসুল হক— স্বপ্ন, সাহস ও অনুপ্রেরণার এক নাম। তিনি ছিলেন একাধারে টেলিভিশন ব্যক্তিত্ব, ব্যবসায়িক ও রাজনৈতিক। মেয়র হিসেবে এই মানুষটা স্বপ্ন দেখেছেন নগর ও নগরবাসীকে নিয়ে। কিন্তু তার সেই স্বপ্ন অপূর্ণই থেকে গেলো।
আনিসুল হকের মৃত্যুতে নোয়াখালীর বিশিষ্ট ব্যক্তিদের শোক
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের মৃত্যুতে শোক জানিয়েছেন নোয়াখালীর বিশিষ্ট ব্যক্তিরা। শুক্রবার (১ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সভায় তারা শোক জানান।
আনিসুল হকের মৃত্যুতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসনের শোক
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের অকাল মৃত্যুতে রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন।
মেয়র আনিসুল হক আর নেই
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক আর নেই (ইন্নালিল্লাহি...রাজিউন)। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ১০টা ২৩ মিনিটে লন্ডনের ওয়েলিংটন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়।
বন্ধু ভালো হও, অপেক্ষায় থাকবো: আনিসুল হক
বন্ধু ভালো হও, অপেক্ষায় থাকবো। আবেদনটি মেয়র আনিসুল হকের কণ্ঠ থেকে ঝরেছে পরম আবেগ আর মমতার মিশেলে।
মেয়র আনিসুল হকের অবস্থা অপরিবর্তিত
ঢাকা উত্তর সিটির মেয়র আনিসুল হকের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে, বলে জানিয়েছেন তার পরিবার। তাকে নিয়ে গুজব ছড়ানো হচ্ছে, বলেও দাবি করেছেন লন্ডনে আনিসুল হকের সঙ্গে অবস্থানরত তার বড় ছেলে নাভিদুল হক।








