News2026-02-03T04:32:50+00:00

মেয়র আনিসুল হক আর নেই

যুক্তরাজ্যের লন্ডনে চিকিৎসাধীন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক মারা গেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১০টা ২৩ মিনিটে (লন্ডন স্থানীয় সময় ৪টা ২৩ মিনিট) লন্ডনের ওয়েলিংটন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

ফের আইসিইউতে আনিসুল হক

লন্ডনে চিকিৎসাধীন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হককে ফের আইসিইউতে (ইন্টেনসিভ কেয়ার ইউনিট) ভর্তি করা হয়েছে। ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আমরা অপেক্ষায় আছি, আনিসুল ফিরে আসবে: রুবানা হক

‘আপনারা আনিসের জন্য দোয়া করবেন। আমি কখনো প্রশ্ন করিনি আল্লাহ তাকে কেন নিয়ে গেছেন। আমি জানি যেভাবে গেছেন এভাবে যাওয়ার জন্য কপাল লাগে। মৃত্যু খুব সহজ। চারমাস আমরা যুদ্ধ করেছি। উনি কিছুই টের পাননি।

ওয়েকআপ আনিসুল হক প্লিজ ওয়েকআপ…

প্রিয় আনিসুল হক, বাংলাদেশে প্রিয়দর্শিনী নায়িকা কবরীর হাসিটা ছিল মহাবিখ্যাত, নারীদের মধ্যে। কবরী হাসলে হেসে উঠত পৃথিবী। কবরীর 'চোখ ও মন কাড়া' হাসির ধারে কাছেও পৌঁছুতে পারত না কোনো পুরুষের হাসি।

আনিসুল হকের জ্ঞান ফিরতে আরও সময় লাগবে

লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হকের জ্ঞান ফিরতে আরও বেশকিছু দিন সময় লাগবে বলে চিকিৎসকরা জানিয়েছেন। ফলে তাকে এখন নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রেখেই চিকিৎসা দেয়া হচ্ছে।

মেয়র আনিসুলের অবস্থা উন্নতির দিকে

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক এখনও লন্ডনের একটি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। তবে তার শারীরিক অবস্থা ধীরে ধীরে উন্নতি হচ্ছে।

আনিসুল হককে মেয়র চান বাঁধন

শুরু হয়েছে সিটি নির্বাচন। দেশজুড়ে চলছে এর আলোচনা-উম্মাদনা। তাল মিলিয়ে রাজধানীতে দুই ভাগে চলছে ব্যাপক প্রচারণা। সেই প্রচারে নিজ নিজ পছন্দের প্রার্থীর পক্ষে অংশ নিচ্ছেন অনেক তারকারাও।

প্রধান বিচারপতির সঙ্গে মেয়র আনিসুল হকের সাক্ষাৎ

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক। সোমবার বিকেলে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির কার্যালয়ে সাক্ষাৎ করেন তিনি।

গুলশানের নিরাপত্তা তদারকি করলেন আনিসুল হক

জঙ্গি হামলার পর রাজধানী গুলশানের নিরাপত্তা ব্যবস্থা তদারকি করলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক। শুক্রবার সকালে গুলশান-১ ও ২ নম্বরের বিভিন্ন গলি ও মহল্লা ঘুরে দেখেন তিনি। এ সময় পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোস্তাক আহমেদ তার সঙ্গে ছিলেন।

নগরবাসীর আস্থায় দুই মেয়রের দুই বছর

নগর ভবনে দুই বছর পূর্ণ করেছেন ঢাকা সিটি কর্পোরেশনের (উত্তর ও দক্ষিণ) দুই মেয়র। এরইমধ্যে নগরবাসীর কাছে দুই মেয়রে অাস্থা বেড়েছে। হকারমুক্ত ফুটপাত, অবৈধ যানবাহন ও অনিরাপদ খাদ্যের বিরুদ্ধে অভিযান, পুরান ঢাকা থেকে কেমিক্যাল গোডাউন অপসারণ, সড়ক সংস্কার, এলইডি বাতি, সিসি ক্যামেরা, পাবলিক টয়লেট, ফ্রি ওয়াইফাই জোন, বর্জ্য ব্যবস্থাপনায় অস্থায়ী স্টেশন স্থাপন, দৃশ্যমান উন্নয়নসহ নানা কাজে সন্তুষ্ট হচ্ছেন নগরবাসী।

Go to Top