News2026-02-03T04:32:50+00:00

নববর্ষে সাঈদ খোকন ও আনিসুল হকের শুভেচ্ছা

পহেলা বৈশাখ উপলক্ষে দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশনের আওয়ামী সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকন ও আনিসুল হক। মঙ্গলবার নববর্ষের বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিয়ে তারা এ শুভেচ্ছা জানান। এছাড়া সিটি নির্বাচনে নির্বাচিত হলে আধুনিক ঢাকা উপহার দেবেন বলেও প্রতিশ্রুতি দেন তারা।

নির্বাচনী প্রতিশ্রুতি ব্যক্ত করলেন আনিসুল হক

আওয়ামী লীগ সমর্থিত ঢাকা মহানগর উত্তরের মেয়র প্রার্থী আনিসুল হক তার জীবন থেকে অর্জিত অভিজ্ঞতা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উন্নয়নে কাজে লাগানোর প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। শনিবার সকাল সাড়ে এগারোটায় নগরীর খিলক্ষেতের নিকুঞ্জে অবস্থিত লোটাস কামাল টাওয়ারে তার নির্বাচনী অফিসে নিজের নির্বাচনী ইশতেহারে এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

বর্ষাকালে কি করবেন : আনিসুল হককে সাংবাদিকরা

চলছে শীতের দাপট। আর ২ থেকে ৩ মাস পর বর্ষাকাল। ১০ মিনিট বৃষ্টি হলেই জলাবদ্ধ হয় রাজধানী। সেসময়ের জন্য কি ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। মেয়র আনিসুল হকের কাছে জানতে চেয়েছেন ইলেকট্রনিক মিডিয়ার সিনিয়র সাংবাদিকরা।

নির্বাচনের সময় না বুঝে হাজারো কমিটমেন্ট করেছি : আনিসুল হক

ক্লিন ও স্মার্ট ঢাকা গড়ার প্রতিশ্রুতি নিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র নির্বাচিত হয়েছেন আনিসুল হক। তবে বাস্তবে ক্লিন ঢাকা বাস্তবায়নে নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছেন তিনি। শুক্রবার ‘স্মার্ট সিটি হ্যাকাথন’ অনুষ্ঠানে এসব প্রতিবন্ধকতাগুলো তুলে ধরেন মেয়র।

ডিএনসিসি মেয়র আনিসুল হককে কোপেনহেগেনে ফুলেল শুভেচ্ছা

আন্তর্জাতিক সিটি মেয়রদের সম্মেলন উপলক্ষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এর মেয়র আনিসুল হক ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে পৌঁছালে বিমানবন্দরে ডেনমার্ক আওয়ামী লীগের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

   

ভোটের দিন যেভাবে কাটালেন আনিসুল হক

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত মেয়র পদপ্রার্থী আনিসুল হক বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। কিন্তু মঙ্গলবার ভোটগ্রহণের দিন আনিসুল হকের সময় কেটেছে ব্যস্ততা, উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্য দিয়ে।

অবরুদ্ধের ৪ দিনের মাথায় ট্রাকস্ট্যান্ড পরিদর্শনে আনিসুল হক

অবৈধ ট্রাকস্ট্যান্ড উচ্ছেদ করতে গিয়ে কার্যত অবরুদ্ধ হয়ে পড়ার ৪ দিনের মাথায় এবার সেই এলাকা পরিদর্শন করলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক।

রাস্তায় ময়লা দেখলে সেলফি তুলে নিন : আনিসুল হক

রাজধানীর সড়কে ময়লার স্তূপ দেখলে এখনি সেলফি তুলে নিন। কারণ এটা ইতিহাস হয়ে যাবে। সড়কে এই ময়লা আর থাকবে না বলে মন্তব্য করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক। সোমবার রাজধানীর সোনারগাঁও হোটেলে ইলেট্রনিক মিডিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে ডিএনসিসি ৮ মাসের উন্নয়ন তুলে ধরার সময় তিনি একথা বলেন।

কূটনৈতিক এলাকার ফুটপাত দখলমুক্ত হবে: মেয়র আনিসুল

কূটনৈতিক এলাকার সব ফুটপাত দখলমুক্ত করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক।

মেয়র আনিসুল অবরুদ্ধ

রাজধানীর তেজগাঁও এলাকার ট্রাক স্ট্যান্ডে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হককে অবরুদ্ধ করে রেখেছে শ্রমিকরা। এর আগে দুপুরে তার উপর হামলা চালিয়েছে শ্রমিকরা। রোববার দুপুরে এই ঘটনা ঘটে।

Go to Top