News2026-02-03T04:32:50+00:00

আগারগাঁও পাসপোর্ট অফিসে মেয়র আনিসুল হক

আগারগাঁও পাসপোর্ট অফিস পরিদর্শন করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক। রোববার সকালে পাসপোর্ট অফিসের হালহকিকত সরেজমিন দেখতে আগারগাঁও যান আনিসুল হক।

ফেসবুক লাইভে নাগরিকদের মুখোমুখি হচ্ছেন মেয়র আনিসুল হক

নাগরিকদের প্লাটফর্ম ‘আমরা ঢাকা’র ফেসবুক পেজে সরাসরি ভিডিও সম্প্রচারের মাধ্যমে নাগরিকদের মুখোমুখি হচ্ছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক। বৃহস্পতিবার রাত ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত তিনি লাইভে থেকে দায়িত্ব গ্রহণের এক বছরের অভিজ্ঞতা ভাগাভাগি করবেন নগরবাসীর সঙ্গে।

আমরা কী আপনার এলাকার না?

‘মাননীয় মেয়র, আপনি শুধু গুলশান-বনানী-বারিধারার দিকে নজর দিচ্ছেন। আমরা কী আপনার এলাকার না। তাহলে কেন আমাদের দিকে নজর দিচ্ছে না?’ এভাবেই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হককে প্রশ্নটি করেন মিরপুরের এক বাসিন্দা।

প্রয়াত আনিসুল হকের অসমাপ্ত কাজগুলো আমরা সমাপ্ত করব : মেয়র মো:আতিকুল ইসলাম

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র প্রয়াত আনিসুল হকের মৃত্যু আমাদের জন্য অপূরণীয় ক্ষতি বলেছেন ডিএনসিসি মেয়র মো:আতিকুল ইসলাম। শনিবার আনিসুল হকের মৃত্যু বার্ষিকীতে রাজধানীর বনানী কবর স্থানে প্রয়াত মেয়র আনিসুল হকের কবর জিয়ারত ও কবরে শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন শেষে মেয়র এ কথা বলেন।

প্রয়াত মেয়র আনিসুল হকের কবর জিয়ারত করলেন তাবিথ ও ইশরাক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হকের কবর জিয়ারত করলেন এবারের সিটি নির্বাচনে বিএনপির দুই প্রার্থী তাবিথ আউয়াল ও ইশরাক হোসেন।গত নির্বাচনে আওয়ামী লীগের টিকেটে মেয়র নির্বাচিত হয়েছিলেন আনিসুল হক। অবিভক্ত ঢাকার শেষ মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক এবার দক্ষিণ সিটির মেয়র পদে ধানের শীষের প্রার্থী।

নজরদারির অভাবে ফের দখল হয়ে যাচ্ছে তেজগাঁও সাতরাস্তা সড়ক

নজরদারি ও দেখভালের অভাবে ফের দখল হয়ে যাচ্ছে রাজধানীর তেজগাঁও সাতরাস্তা ও আশপাশের সড়কগুলো। এতে আবারও দেখা দিচ্ছে যানজট, বাড়ছে দুর্ভোগ। সমস্যা সমাধানে রাস্তাগুলো সব সময়ের জন্য দখলমুক্ত রাখার তাগিদ দিলেন নগরবিদরা। আর এ বিষয়ে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র আবদুল গনি।

উদ্বোধন হলো ‘মেয়র আনিসুল হক সড়ক’

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রয়াত সাবেক মেয়র আনিসুল হকের নামে সড়ক উদ্বোধন করা হয়েছে। শনিবার (০১ ডিসেম্বর) এক অনুষ্ঠানের মাধ্যমে রাজধানীর সাতরাস্তা থেকে তেজগাঁও রেললাইন পর্যন্ত সড়টির নাম রাখা হয় ‘মেয়র আনিসুল হক সড়ক’।

বিভিন্ন সংস্থা জমি না ছাড়ায় ইউলুপ প্রকল্প থমকে আছে

আমলাতান্ত্রিক জটিলতায় অনেকটা থমকে আছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ২২টি ইউলুপ নির্মাণ প্রকল্প কাজ। চলতি বছরের জুন মাসে রাজধানীর ডিএনসিসি এলাকার যানজট কমাতে ও যান চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সংস্থাটির মেয়র আনিসুল হক এসব ইউলুপ নির্মাণ কাজ শুরু করা হবে বলে ঘোষণা দিলেও আজ পর্যন্ত প্রকল্প বাস্তবায়নে অগ্রগতিই চোখে পড়ছে না।

প্রয়াত মেয়র আনিসুল হকের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত

‘আমরা তোমাকে ভুলবো না’ কালো ব্যানারের শীর্ষে সাদা হরফের এই লেখা মূলমঞ্চে জ্বলজ্বল করছিল। হাস্যোজ্জল আনিসুল হকের ছবিও যেনো বলে দিচ্ছিল-আমিও তোমাদের সঙ্গে আছি, ভুলবো না কোনদিন। শনিবার বিকেলে রাজধানীর আইডিইবি ভবন কাকরাইলে প্রয়াত মেয়র আনিসুল হকের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল আয়োজন করা হয়।

বিএনপি নেতারা আনিসুল হকের বাড়িতে

প্রতিপক্ষ রাজনৈতিক দল আওয়ামী লীগের মেয়র হলেও আনিসুল হককে ভিন্ন চোখে দেখার কথাই উঠে এল বিএনপি নেতাদের কথায়। সদ্যপ্রয়াত আনিসুল হকের পরিবারের প্রতি সমবেদনা জানাতে শনিবার দুপুরে তার বনানীর বাড়িতে উপস্থিত হন আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল।

Go to Top