আনিসুলের স্ত্রীকে প্রধানমন্ত্রীর সান্তনা
সদ্য প্রয়াত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হকের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে তার বনানীর বাসায় যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার দুপুর ১টা ৫২ মিনিটে প্রধানমন্ত্রী মেয়রের বাসায় যান। তিনি সেখানে প্রায় ২০ মিনিট অবস্থান করেন।
মেয়র আনিসুল হকের মরদেহ দেশে পৌঁছেছে
মেয়র আনিসুল হকের মরদেহবাহী বিমান সিলেটে এসে পৌঁছেছে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে মেয়রের মরদেহ বহনকারী যাত্রীবাহী বিমানটি সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের স্টেশন ম্যানেজার জিল্লুর রহমান জানান, কিছু সময় যাত্রা বিরতির পর বিমানটি দুপুর সোয়া ১টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
আনিসুল হকের লাশ আসছে আজ, বাদ আছর জানাজার পর দাফন
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মরহুম আনিসুল হকের মরদেহ যুক্তরাজ্য থেকে ঢাকায় আনা হচ্ছে আজ। বেলা সাড়ে ১১টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (নম্বর বিজি-০০২) দেশে আনা হবে। সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ বিকেল তিনটা থেকে আর্মি স্টেডিয়ামে রাখা হবে। পরে বিকেল চারটায় আছরের নামাজের পর তার জানাজা অনুষ্ঠিত হবে।
আনিসুল হকের মতো মানুষ একজনও হবে না ॥ কাদের
মেয়র হিসেবে ঢাকাবাসীকে আনিসুল হকের দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের আশ্বাস দিলেও তার অনুপস্থিতিকেই বড় শূন্যতা মনে করছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, “তার মতো মানুষ একজন ও এক পিসই।
একজন সৎ ও নিষ্ঠাবান মানুষ
মানবসমাজে একজন মানুষ যদি তার সততা, সদিচ্ছা ও সাহসিকতার যথাযথ ব্যবহার এবং প্রয়োগ করে সমাজ, দেশ ও জাতিকে কিছু উপহার দিতে চান তবে তা অনায়াসেই প্রদান করতে পারেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সদ্য প্রয়াত মেয়র আনিসুল হক তার এক উজ্জ্বল উদাহরণ।
চলে গেলেন মেয়র আনিসুল হক
হাসপাতালে থেকে আর ফিরলেন না মেয়র আনিসুল হক, সেরিব্রাল ভাসকুলাইটিসে আক্রান্ত আনিসুল হক হাসপাতাল থেকেই মৃত্যুর দেশে পাড়ি জমালেন। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত দশটা ২৩ মিনিটে লন্ডনের ওয়েলিংটন হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)।
‘শিল্পীর চোখে সবুজ ঢাকা’ শীর্ষক আর্ট ক্যাম্পেন
প্রায় ৩শ’ শিল্পীকে সঙ্গে নিয়ে সবুজ ঢাকা গড়ার জন্য ছবি এঁকেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক। রাজধানীর শিল্পকলা একাডেমিতে ‘শিল্পীর চোখে সবুজ ঢাকা’ শিরোনামের এক আর্ট ক্যাম্পেনে অংশ নিয়ে ছবিগুলো আঁকেন তারা।
প্রজন্মের জন্য সবুজ ঢাকা
ক্রমশই বসবাসের অযোগ্য হয়ে ওঠা প্রিয় শহর ঢাকা ও তারুণ্যের সম্ভাবনা নিয়ে এমনই এক অসাধারণ স্বপ্ন দেখেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক এবং বাংলাদেশে আলোচিত ‘নন্দিনী’ নামের চমৎকার এক প্রজাতির ফুলের উদ্ভাবক আ.ফ.ম. জামাল উদ্দিন। দীর্ঘ এক দশক ধরেই এই মানুষটি স্বপ্ন দেখছেন, পরিকল্পনা করছেন, সম্প্রতি নানা কর্মসূচীও হাতে নিয়েছেন ‘সবুজ ঢাকা’র জন্য।
বায়ান্ন বাজার তিপ্পান্ন গলি
গ্রীষ্মের প্রখর রোদ। তবু অন্ধকার কাটছে না। অগ্নিস্নানে শুচি হওয়ার লক্ষণ নেই কোন। উপরন্তু মানুষরূপী হায়েনার দল প্রিয় শহর ঢাকাকে কলঙ্কিত করছে। একটার পর একটা খুন। নির্মম নিষ্ঠুর হত্যাকা-। ধর্মের নামে দিনে দুপুরে যারপরনাই অধর্ম করা হচ্ছে। উগ্র মৌলবাদী গোষ্ঠীর চাপাতির কোপে রক্তাক্ত হচ্ছে স্বাধীন চিন্তার মানুষ।
রাজধানীতে প্রথম চালু হচ্ছে ‘উইমেন্স হলিডে মার্কেট’
প্রথমবারের মতো রাজধানীতে চালু হচ্ছে সম্পূর্ণ নারী বিক্রেতা পরিচালিত ‘উইমেন্স হলিডে মার্কেট’। সপ্তাহে দুদিন শুক্র ও শনিবার বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত মার্কেট সর্বসাধারণের জন্য খোলা থাকবে। তবে নারী উদ্যোক্তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী ঈদ উপলক্ষে পুরো রমজান মাসে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চালু রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে।








