সহস্র নাগরিক কমিটি সংবর্ধনায় নতুন মহানগর গড়ার প্রত্যয় দুই মেয়রের
অপশক্তিকে রুখে দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শে নতুন মহানগর গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করলেন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আনিসুল হক এবং সাঈদ খোকন। একই সঙ্গে বিদ্যমান নাগরিক সমস্যা সমাধানে নির্বাচনের আগে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেছেন দুই মেয়র।
গুলশানে তৈরি ২৯১ দোকান মালিকদের বুঝিয়ে দিলেন মেয়র
প্রায় দেড় মাস পর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মালিকানাধীন রাজধানীর গুলশান-১ এর ডিসিসি কাঁচা মার্কেটে পুড়ে যাওয়া দোকান মালিকদের মাঝে অস্থায়ীভাবে শেডে তৈরি করা ২৯১ দোকান বুঝিয়ে দিয়েছেন মেয়র আনিসুল হক। মেয়রের পক্ষ থেকে এ ধরনের উদ্যোগে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দেড় মাস পর অস্থায়ীভাবে নতুন করে ব্যবসা শুরু করতে পারায় অনেকটাই খুশি বলে জানা গেছে।
এয়ারপোর্ট ফুটওভার ব্রিজ উদ্বোধন করলেন মেয়র আনিসুল হক
বহুল প্রতীক্ষিত এয়ারপোর্ট ফুটওভার ব্রিজ উদ্বোধন করলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক। দুপুর ১২টায় ফেস্টুন ও পায়রা উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন মেয়র। ব্যস্ততম ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপর আধুনিক স্থাপত্যশৈলীতে নির্মিত স্টিলের তৈরি শিশু ও বয়স্কবান্ধব এ ফুটওভার ব্রিজে ওঠার জন্য রয়েছে চলন্ত সিঁড়ির সুবিধা।
মেয়র আনিসুল হক আবার আইসিইউতে
লন্ডনে হাসপাতালে চিকিৎসাধীন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হককে ফের আইসিইউতে নেয়া হয়েছে। আনিসুল হকের স্ত্রী রুবানা হক মঙ্গলবার সন্ধ্যায় বলেন, সংক্রমণের কারণে আনিসুল হককে আবার আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। গত ৪ আগস্ট অসুস্থ হয়ে পড়লে লন্ডনের একটি হাসপাতালে ভর্তির পর নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছিল আনিসুল হককে।
লন্ডনে চিকিৎসাধীন মেয়র আনিসুল হক বর্তমানে আশঙ্কামুক্ত
লন্ডনে নাতিকে দেখতে গিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশেনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া মেয়রকে সেন্ট্রাল লন্ডনের একটি হাসপাতালের আইসিইউতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে বলে যুক্তরাজ্যে নিযুক্ত হাইকমিশনের প্রেস মিনিস্টার নাদিম কাদির সাংবাদিকদের নিশ্চিত করেছেন। প্রাপ্ত সর্বশেষ খবরে বর্তমানে মেয়র আশঙ্কামুক্ত বলে জানা গেছে।
আজ রাতে ‘আমরা ঢাকা’ ফেসবুকে মুখোমুখি মেয়র আনিসুল হক
দায়িত্ব গ্রহণের এক বছরের অভিজ্ঞতা ভাগাভাগি করতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নাগরিকদের মুখোমুখি হচ্ছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক। আজ বৃহস্পতিবার রাত ৮টা থেকে ১০টা ‘আমরা ঢাকা’ এর ফেসবুক পেজের মাধ্যমে ‘ফেসবুক লাইভ’-এ থাকছেন তিনি। এই দু'ঘণ্টা তিনি নগর উন্নয়নে নাগরিকদের পরামর্শ, প্রত্যাশা, প্রশ্ন ও অভিযোগ শুনবেন এবং সে অনুযায়ী জবাব দেবেন।
দুই বছরের মধ্যে কোম্পানির অধীনে বাস চলবে ॥ সাঈদ খোকন
দুই বছরের মধ্যে কোম্পানির অধীনে বাস পরিচালনার অঙ্গীকার করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, “কমিটি খুব দ্রুত কাজ শুরু করবে। আমি মনে করি, একাজ দুই বছরের মধ্যে শেষ হওয়া উচিত। আমরা সেভাবেই কাজ করব।’’ সোমবার ঢাকা দক্ষিণের নগর ভবনে আয়োজিত এক সভায় তিনি এ অঙ্গীকার করেন। মেয়র বলেন,“প্রয়াত মেয়র আনিসুল হক সাহেবের সময় এনিয়ে একটি ড্রাফট করাই আছে। এটি আমরা দেখব। কোনোকিছু সংযোজন, পরিমার্জন ও সংশোধন করতে হলে করব।”
আন্তর্জাতিক শিল্প মেলার উদ্বোধন
শুধু পোশাকই নয়, এখন গামেন্টস এক্সেসরিজ ও প্যাকেজিং পণ্য রফতানি হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে। আগামী পাঁচ বছরের মধ্যে এই রফতানি হবে ১৮ বিলিয়ন ডলার। গত কয়েক বছর আগেও এ শিল্পের এক্সেসরিজ পণ্য আমদানি করা হতো। বুধবার দুপুরে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরায় (আইসিসিবি) অষ্টম বারের মতো গ্যাপেক্সপো-২০১৭ আন্তর্জাতিক শিল্প মেলার উদ্বোধন করা হয়।
বসুন্ধরায় বারবার কেন আগুন লাগে: মেয়র
রাজধানীর পান্থপথে বহুতল শপিং কমপ্লেক্স বসুন্ধরা সিটিতে বার বার অগ্নিকাণ্ডের ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক। রবিবার সকালে বসুন্ধরা সিটির আট তলা অংশের ছয় তলায় আগুন লাগার খবর পাওয়ার প্রায় দুই ঘণ্টার চেষ্টায় দুপুর সোয়া ১টার দিকে আগুন ‘অনেকটা নিয়ন্ত্রণে’ এসেছে বলেছে ফায়ার সার্ভিস জানিয়েছে।
বর্জ্য ব্যবস্থাপনা ৫ লাখ লিফলেট বিতরণ করছে ডিএনসিসি
আসন্ন ঈদ-উল-আযহায় নাগরিকদের নির্দিষ্ট স্থানে পশু জবাইয়ে উৎসাহিত করতে ও কোরবানির বর্জ্য সুষ্ঠুভাবে ব্যবস্থাপনার জন্য সকলের সহযোগিতা চেয়ে সাড়ে ৫ লাখ লিফলেট বিতরণ করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। বেতার, টেলিভিশন ও পত্রিকায় বিজ্ঞাপন দেয়ার পাশাপাশি ৬ টি বিশেষ গাড়িতে ৭ দিনব্যাপী প্রচারও চালানো হচ্ছে বলে জানিয়েছেন ডিএনসিসি মেয়র আনিসুল হক।






