News2026-02-03T04:32:50+00:00

মেয়র আনিসুল হকের ওয়ার্ড পরিক্রমা

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক মঙ্গলবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৫, ১৮ , ১৯ ও ২০ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। তিনি এসব ওয়ার্ডের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম, মশক নিয়ন্ত্রণ, ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা-ঘাটের অবস্থা, সড়ক বাতি ইত্যাদি বিষয় সরজমিনে প্রত্যক্ষ করেন।

নগরবাসীর প্রতি ফের খোলা চিঠি দিয়েই প্রচার শেষ করলেন আনিসুল হক

‘সমস্যা চিহ্নিত, এবার সমাধান যাত্রা’ নির্বাচনী প্রচারের শেষ দিনে এই স্লোগানকে সামনে রেখে নগরবাসীর প্রতি ফের খোলা চিঠি দিয়েছেন ঢাকা উত্তরে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আনিসুল হক। উল্লেখ্য, নির্বাচনী প্রচারের শুরুর দিন নগরবাসীর প্রতি খোলা চিঠি দিয়েছিলেন তিনি। শেষও করলেন চিঠির মধ্য দিয়ে।

ঢাকার দুই সিটিতে প্রচারে ব্যস্ত সাঈদ খোকন আনিসুল হক

তৃতীয় দিনের মতো প্রচারে ব্যস্ত সময় পার করেছেন রাজধানীর মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। তবে সবার নজরে ছিল মেয়র প্রার্থীদের প্রতিশ্রুতি আর সার্বিক কর্মকাণ্ড। বিএনপি সমর্থিত প্রার্থীরা মাঠে না নামা পর্যন্ত জমজমাট প্রচার শুরু হচ্ছে না। আগামী দু’এক দিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে মেয়রসহ কাউন্সিলর প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ঘোষণা করতে পারেন।

মুক্তিযোদ্ধাদের হোল্ডিং ট্যাক্স মওকুফ করার প্রতিশ্রুতি

জীবনবাজি রেখে যুদ্ধ করে দেশ স্বাধীনকারী ঢাকায় বসবাসরত বীর মুক্তিযোদ্ধাদের বাড়ির হোল্ডিং ট্যাক্স মওকুফ করা ও ঢাকার বিভিন্ন সড়ক নামকরণের ঘোষণা দিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। পাশাপাশি মুক্তিযোদ্ধা ও তাদের পরবর্তী প্রজন্মকে সঙ্গে নিয়ে বাসযোগ্য নগরী হিসেবে ঢাকাকে গড়ার ইচ্ছা প্রকাশ করেন তিনি।

রাজধানীর পানি প্রবাহের সমস্ত পথ বন্ধ হওয়ায় জলাবদ্ধতা

আগামী ২ বছরের মধ্যে রাজধানীর ৮০ শতাংশ জলাবদ্ধতা সমস্যা নিরসন হবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রথম মেয়র আনিসুল হক। তিনি বলেন, রাজধানীতে জমে থাকা পানি প্রবাহের সব পথ বন্ধ হওয়ার কারণেই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। সোমবার বিকালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কার্যালয়ের কনফারেন্স রুমে অয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

ঢাকা বাসযোগ্য করতে দুই মেয়রকে ব্যবস্থা নিতে বললেন অর্থমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ রাজধানী ঢাকার দুই সিটির ভবিষ্যত উন্নয়ন ও পরিকল্পনা বাস্তবায়ন নিয়ে হতাশার পাশাপাশি নানান সীমাবদ্ধতার কথা উল্লেখ করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন।

উদ্ধার করে যে কোন দিন দেয়াল তুলে দেয়ার কথা জানালেন মেয়র আনিসুল হক || মোনায়েম পরিবারের দখলে আরও চার কাঠা জমি

মশিউর রহমান খান ॥ পাকিস্তানের সাবেক গবর্নর স্বাধীনতাবিরোধী কুখ্যাত মোনায়েম খানকে পাকিস্তান সরকারের বরাদ্দকৃত জমির অতিরিক্ত আরও ৪ কাঠা সম্পত্তি তার পরিবার সম্পূর্ণ অবৈধভাবে দখলে রেখেছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক। এ সম্পত্তি ডিএনসিসি কর্তৃক সদ্য উদ্ধারকৃত ১০ কাঠা জমির বাইরে।

২২ ইউলুপ করে ৩০ শতাংশ যানজট কমাবে ডিএনসিসি

রাজধানীর যানজট কমাতে গাজীপুর থেকে মহাখালী হয়ে হাতিরঝিল সাতরাস্তা পর্যন্ত ২২টি ইউ-লুপ স্থাপনের পরিকল্পনা হাতে নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। গাজীপুেেরর তেলিয়াপাড়া হতে ইউলুপগুলো তৈরীর কাজ শুরু হয়ে তা প্রয়োজনে তেজগাওয়ের সাতরাস্তা পর্যন্ত করা হবে।

যুক্তরাষ্ট্রের জলবায়ু বিষয়ক অনুষ্ঠানে ঢাকার দুই মেয়র

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির আমন্ত্রনে যুক্তরাষ্ট্রের জলবায়ু বিষয়ক অনুষ্ঠানে যোগ দিতে ওয়াশিংটনের উদ্দেশ্যে মঙ্গলবার রাতে ঢাকা ত্যাগ করেছেন ঢাকার দুই মেয়র। ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিতব্য ‘আমাদের শহর, আমাদের যোগদানের উদ্দেশ্যে ঢাকা দক্ষিণের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন এবং ঢাকা উত্তরের মেয়র মোঃ আনিসুল হক।

মন্ত্রীর পদমর্যাদা পেলেন ঢাকার দুই মেয়র, না’গঞ্জের মেয়র উপমন্ত্রী

ঢাকা সিটি করপোরেশনের দুই মেয়রকে মন্ত্রীর পদমর্যাদা দিয়েছে সরকার। এছাড়া নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র পাচ্ছেন উপ-মন্ত্রীর পদমর্যাদা। এ লক্ষ্যে মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এ প্রসঙ্গে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, অন্য নগরীগুলোর মেয়রদের কোন পদমর্যাদা দেয়া হয়নি। তিনি বলেন, ঢাকার দুই মেয়রকে মন্ত্রী এবং নারায়ণগঞ্জের মেয়রকে উপমন্ত্রীর পদমর্যাদা দেয়া হয়েছে।

Go to Top